editor
প্রকাশিত: 11:20 PM, March 15, 2021
কানাইঘাট প্রতিনিধি
শাহজালাল ইসলামী ব্যাংক কানাইঘাট বাজার আউটলেট (এজেন্ট) শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় কানাইঘাট দক্ষিন বাজারস্থ হক ম্যানশন এর ২য় তলায় উক্ত ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলমের সভাপতিত্বে এবং ফারুক আহমদ ও জুবায়ের আহমদ ইউসুফের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এভিপি মাসুুদুর রহমান, সিলেট শাহজালাল জামেয়া পাঠানটুলা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মনসুরিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান। এ সময় আনুষ্ঠানিক ভাবে শাহজালাল ইসলামী ব্যাংক কানাইঘাট বাজার আউলেট শাখার উদ্বোধন করেন ব্যাংকের আউটলেট এজেন্ট ব্যাংকিং শাখার এসভিপি ইঞ্জিনিয়ার ফিরোজ কবির। বক্তব্য রাখেন মাস্টার ফয়সল আহমদ, ব্যবসায়ী আবু জহর জামাল উদ্দিন, কবি ও সাহিত্যিক সারওয়ার ফারুকী, ব্যাংকের মার্কেটিং অফিসার বদরুজ্জামান, আউলেট শাখার পরিচালক সৈয়দ শরীফ উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোমিন চৌধুরী বলেন, প্রবাসী অধ্যুষিত কানাইঘাটে দিন দিন ব্যবসা বানিজ্যের প্রসার ঘটছে। এখানে অনেক ব্যাংকের শাখা ও আউলেট শাখায় গ্রাহকরা তাৎক্ষনিক সব ধরনের ব্যাংকিং সেবা পাচ্ছেন। তিনি কানাইঘাট পৌর শহরে শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার যাত্রাকে সাধুবাধ জানান এবং গ্রাহকদের সব ধরনের তাৎক্ষনিক প্রদান করার জন্য ব্যাংকের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট খুরশীদ আলম ও এসভিপি ফিরোজ কবির বলেন শাহজালাল ইসলামী ব্যাংক গ্রাহকদের তাৎক্ষনিক সেবা প্রদান করে যাচ্ছে। সারাদেশে আমাদের এজেন্ট ব্যাংকিং শাখা খোলা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কানাইঘাট বাজার ও গাছবাড়ী বাজারে আজ দু’টি এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। এখান থেকে সব ধরনের ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন