editor
প্রকাশিত: 1:21 PM, July 28, 2021

টিকার কোনো সংকট নেই সিসিকের দুই কেন্দ্রে
নিজস্ব প্রতিবেদক
করোনার টিকা পেতে রেজিস্ট্রেশনের পর মোবাইলে এসএমএস আসতে দেরি হওয়ায় ভ্যাকসিন সংকট সৃষ্টি হয়েছে ধারণা অনেকের। এই ভ্রান্ত ধারণার জবাবে জরুরি বার্তা দিয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য শাখা।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, সিসিকের দুই কেন্দ্রে টিকার কোনো সংকট নেই। টিকা গ্রহনের জন্য মোবাইলে বার্তা গেলে নির্ধারিত দিনেই টিকা নিতে কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সিটি করপোরেশনের দু’টি টিকা কেন্দ্র এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স কেন্দ্রে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা নির্ধারিত তারিখেই টিকা নিতে পারবেন। নির্ধারিত তারিখের আগে কিংবা পরে কেউ টিকা গ্রহনের জন্য কেন্দ্রে আসবেন না।
ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সম্প্রতি কোভিড-১৯ টিকার নতুন নিবন্ধন বেশি হচ্ছে। প্রতিদিন এক হাজার থেকে ১২শ’ জনকে টিকা গ্রহণের জন্য মোবাইলে বার্তা পাঠানো হয়। সে অনুযায়ী টিকা গ্রহণে আগ্রহীদের অপেক্ষমান তালিকা বাড়ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করেই কোভিড-১৯ টিকা দান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই নির্ধারিত তারিখেই নির্ধারিত ব্যক্তি যেন টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করেন। মোবাইলে বার্তা পাওয়ার আগে কেউ টিকা গ্রহণ কিংবা রেজিস্ট্রেশনকৃত কেন্দ্র পরিবর্তন করে টিকা নিতে পারবেন না।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে