editor
প্রকাশিত: 1:49 PM, July 29, 2021

সিলেটে করোনা
নিজস্ব প্রতিবেদক
করোনায় সিলেটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬০ জন। গত ২৪ ঘণ্টার হিসাবে এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনার দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন করে মারা যাওয়া ১২ জনের ১০ জনই সিলেট জেলার এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে মারা যান। নতুন করে আক্রান্ত ৬৬০ জনের ৩১২ জনই সিলেট জেলার, সুনামগঞ্জের ১৩০, হবিগঞ্জের ৫৩, মৌলভীবাজারের ৯১ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রয়েছেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপনন উত্তর) প্রকৌশলী কে এম শামসুল আলম শাহীন ও সাবেক যুবলীগ নেতা মুজিবুর রহমান।
এ নিয়ে গত বছরের এপ্রিল থেকে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৭ জনে। এরমধ্যে সিলেট জেলার ৫২৪ জন, সুনামগঞ্জের ৪৯ জন, হবিগঞ্জের ৩০ জন এবং মৌলভীবাজারের ৫৬ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ জেলার ৮ জন করোনায় মারা যান।
অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ৩৮ হাজার ৩১৪ জন করোনা আক্রান্ত হন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯০৭ জন। বিভাগে এখনো ৩৮৯ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে সিলেট জেলায় ২৫৯ জন, সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ২৯ ও মৌলভীবাজারে ৩৪ জন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে