editor
প্রকাশিত: 4:10 PM, July 29, 2021

কিশোরীকে বিভিন্নস্থানে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহমুদ আলী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মাহমুদ আলী বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের সঞ্জব আলীর ছেলে।
পুলিশ ও মামলা বিবরণীতে জানা যায়, নবীগঞ্জ উপজেলার নির্যাতনের শিকার ওই কিশোরীকে ২০ জুলাই সন্ধ্যায় পাশের বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের মাহমুদ আলী ও তার সহযোগীরা সিএনজিতে করে নিয়ে যায়। পরে রাতভর বিভিন্নস্থানে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তারা। ২১ ও ২২ জুলাই সিলেটের একটি আবাসিক হোটেলে রেখেও তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে অভিযুক্ত মাহমুদ ওই কিশোরীকে নিয়ে তার নিজ বাড়িতে উপস্থিত হলে পবিারের লোকজন কিশোরীকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে কিশোরী ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানায়। পরে ২৫ জুলাই ওই কিশোরীকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা।
বৃহস্পতিবার (২৯ জুলাই) এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা (নম্বর-৯) দায়ের করেন। ভোররাতে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ ও পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে মূলহোতা মাহমুদ আলীকে গ্রেফতার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে