editor
প্রকাশিত: 6:48 PM, July 30, 2021
নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনায় প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুতে নতুন নতুন রেকর্ড গড়ছে। তারপরও ভয় ধরেনি মানুষের মনে।
সরকার ঘোষিত কঠোর লকডাউনেও সবখানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। হাটবাজার থেকে পথঘাট, সবখানে মানুষের জটলা।
এ অবস্থায় করোনায় সিলেটে একদিনে রেকর্ড সর্বোচ্চ ৮০২ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১৭ জনের। গত ২৪ ঘণ্টা হিসাবে এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়।
শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনার দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের ১৪ জনই সিলেট জেলার এবং ৩ জন মৌলভীবাজারের বাসিন্দা। এছাড়া নতুন করে আক্রান্তদের ৪১৩ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ১২১ জন, হবিগঞ্জের ৫১ জন এবং মৌলভীবাজারের ১৬৬ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভাগের চার জেলার আরও ৫১ জন আক্রান্ত হয়েছেন।
এরআগে গত বুধবার (২৮ জুলাই) সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়। আক্রান্তে রেকর্ড ছিল সর্বোচ্চ ৭৩৬ জনের। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল।
অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে গত বছরের এপ্রিল থেকে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৪ জনে। এরমধ্যে সিলেট জেলার ৫৩৮ জন, সুনামগঞ্জের ৪৯ জন, হবিগঞ্জের ৩০ জন এবং মৌলভীবাজারের ৫৯ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ জেলার ৮ জন করোনায় মারা যান।
এছাড়া গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩৯ হাজার ১১৬ জন করোনা আক্রান্ত হন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেন ৩০ হাজার ৩২০ জন।
বিভাগে এখনো ৪০২ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে সিলেট জেলায় ২৭৩ জন, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৯ ও মৌলভীবাজারে ৩১ জন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে