editor
প্রকাশিত: 2:58 PM, August 5, 2021

সিলেটে করোনা
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে । মারা যাওয়াদের মধ্যে ১২ জন সিলেটের ও বাকি একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া গেল ২৪ ঘন্টায় বিভাগে আক্রান্ত সনাক্ত হয়েছেন আরও ৭৩১ জন। আর সুস্থ হয়েছেন ২৫৩ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ১৩ জনসহ এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬১ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৬১ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় ১ হাজার ৮৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত সনাক্ত হন ৭৩১ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত সনাক্তের হার ৩৯ দশমিক ০৩ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ৭৩১ জনের মধ্যে ৪৪৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জের ১৩৫ জন এবং মৌলভীবাজার জেলার ৯১ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৪৬১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭ হাজার ১২০ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬২ জন, হবিগঞ্জে ৫ হাজার ২৪৯ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৩০ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গেল ২৪ ঘন্টায় সিলেটে ২৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২০৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১১ জন, হবিগঞ্জ জেলার ২২ জন এবং মৌলভীবাজার জেলার ১৪ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৩২ হাজার ২২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ১০৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪৫২ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬১৫ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৫৫ জন সুস্থ হয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫ /আগস্ট/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে