editor
প্রকাশিত: 4:16 PM, August 7, 2021

সিলেটের মানুষ এবার অ্যাস্ট্রাজেনেকার টিকাও পাবেন
নিজস্ব প্রতিবেদক
সিনোফার্মের ভ্যারোসেল, কোভ্যাক্সের মডার্নারের পাশাপাশি এবার অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবেন সিলেটের মানুষ।
আজ শনিবার থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
ফলে অতীতে যারা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাননি, তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। পাশাপাশি মডার্নার প্রথম ডোজ ও সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ অব্যাহত থাকবে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটে টিকার সংকট নেই। ইতোপূর্বে ১৯ হাজার ২০০ ডোজ মর্ডানার টিকার প্রথম চালান সিলেটে আসে। সেগুলো থেকে প্রায় ৩০ হাজার লোকজনকে মর্ডানার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সিলেটে আরো দেড় লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম ও মডার্নার করোনা ভ্যাকসিনের চালান এসে পৌঁছেছে। এদিন সিভিল সার্জন কার্যালয়ে ইপিআই কোল্ড রুমে টিকার চালান সংরক্ষণ করা হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, দেড় লাখ ডোজ টিকার চালানের মধ্যে মর্ডানার টিকা ৯৪ হাজার ডোজ, অ্যাস্ট্রাজেনেকার ২৮ হাজার ডোজ, সিনোফার্মের ২৮ হাজার ডোজ।
তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ যারা পাননি, তাদের এই টিকা দেওয়া হবে। সেই সঙ্গে সিনোফার্ম ও মর্ডানার টিকাও দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, বিগত দিনে টিকার জন্য রেজিস্ট্রেশকৃত ৩ লাখ ৭৫ হাজার ৪১৬ জনের মধ্যে ৩ লাখ ৪৪২ জন প্রথম ডোজ এবং ২ লাখ ১৮ হাজার ৬৭২ জন দ্বিতীয় টিকার ডোজ পেয়েছেন। অনিশ্চয়তা কেটে অবশিষ্টরা এবার অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় পাচ্ছেন।
এদিকে সিলেটের উপজেলায় সিনোফার্মের ভ্যারোসেল ভ্যাকসিন প্রদান অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক এবার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে। এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা।
এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো সিলেট মহানগরেও শুরু হচ্ছে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন।
আজ শনিবার সকাল ৯টায় নগরের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে সিলেট সিটি করপোরেশন এলাকায় ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন পররাস্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগস্ট/২০২১/নুরুল
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও