editor

প্রকাশিত: 4:47 PM, August 8, 2021

এই কঠিন মুহুর্তে দলের পাশে নেই মেয়র আরিফ : পংকী

এই কঠিন মুহুর্তে দলের পাশে নেই মেয়র আরিফ : পংকী

এই কঠিন মুহুর্তে দলের পাশে নেই মেয়র আরিফ : পংকী

করোনা মহামারীতে জনগণের পাশে দাঁড়াতে সিলেট মহানগর ও জেলা বিএনপি পাশে পায়নি মেয়র আরিফুল হক চৌধুরীকে। এমন বিবৃতি দিয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী।
আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মেয়র আরিফ জনপ্রতিনিধি, নগরীর অভিভাবক। এতদসত্ত্বেও তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতা এবং বিএনপি নেতাকর্মীর প্রত্যক্ষ ভোটে ও সহযোগিতায় নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, নির্বাচিত হওয়ার পর তিনি তার স্বভাব সুলভ স্থানীয় বিএনপির শীর্ষ থেকে তৃণমূল নেতাকর্মী, যাদের ত্যাগে-শ্রমে আজ তিনি নগরীর অভিভাবক, তাদের সাথে অদৃশ্য দেয়াল গড়ে তুলেন।
দুঃখের সাথে আব্দুল কাইয়ুম জালালী পংকী আরো বলেন, উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে সমন্বয় রেখে তিনি কার্যক্রম চালিয়ে যেতে পারেন। কিন্তু দলের স্বার্থে যেকোনো উদ্যোগ ও সমন্বয়ে তার বিপরীত ভূমিকা দেখা যায়। করোনা মহামারিতে সিলেটে অক্সিজেন সংকট ও মৃত্যু তীব্র আকার ধারণ করায় বিএনপি রোগীদের সেবায় নগরীর ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে “করোনা সহায়তা কেন্দ্র” চালু করেছে। যেখানে টেলিমেডিসিন সেবা, অক্সিজেন সেবা, এ্যাম্বুলেন্স সেবা, করোনা টিকা রেজিস্ট্রেশন সেবা, দাফন-কাফন ও সৎকার সেবা, সেচ্ছাসেবী সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও এম.এ.হক স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় সেচ্ছাসেবীরা মানুষের দোরগোড়ায় যথাসম্ভব সেবা পৌঁছে দিচ্ছে। সাধ্যের মধ্যে খাদ্য সহযোগিতাও করে যাচ্ছে। উদ্যোগকে সফল ও স্বার্থক করতে মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা রয়েছে। মাঠ পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কাজ করে যাচ্ছে। বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, জনমানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদিরের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় আমরা ঐক্যবদ্ধভাবে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
কিন্তু এমন মহতী উদ্যোগে মেয়র আমাদের পাশে নেই। তদুপরি দলীয় নেতাকর্মীরাও চরম দুঃসময় পার করছে। নগরীর অভিভাবক ও বিএনপির অন্যতম শীর্ষ নেতা হিসেবে মেয়রের যথেষ্ট দায়বদ্ধতা রয়েছে। কিন্তু তিনি নির্বিকার। নিজেকে নিয়েই ব্যস্ত তিনি। নিজের চেয়ারকে পাকাপোক্ত করতে দৃষ্টি শুধু নিজের দিকে।
তাই, তিনি ক্ষোভ ও দুঃখের সাথে বলেন, দলের দুঃসময়ে ও যেকোনো উদ্যোগে যখন তাকে পাওয়া যায় না, আমরাও অনেক সময় শপথ করে বলি, নির্বাচনের সময় আমরা তার পাশে দাঁড়াবো না। তদুপরি দল ও জনগণের স্বার্থে আমরা নির্বাচনে অনেক প্রত্যাশা নিয়ে আরিফুল হক চৌধুরীর পাশে দাঁড়াই। কিন্তু নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মী ভিন্ন আরিফুল হক চৌধুরীকে দেখতে পায়। যেখানে দলীর স্বার্থ গৌণ।-বিজ্ঞপ্তি

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৮/আগস্ট/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে