editor
প্রকাশিত: 1:01 PM, August 9, 2021

অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর সুস্থতা কামনা করলো ড্যাব কেন্দ্রীয় কমিটি
করোনায় আক্রান্ত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর সুস্থ্যতা কামনা করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটি।
রোববার (৮ আগস্ট) ড্যাব কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডাঃ মোহাম্মদ ফখরুজ্জামান সাক্ষরিত এক বিবৃতিতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম তাঁর আশু রোগমুক্তি ও সুস্থ দীর্ঘায়ু কামনা করেছেন। তাঁরা ড্যাব এর সর্বস্তরের নেতা-কর্মীদের ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর রোগমুক্তির জন্য দোয়া করেছেন। মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন।
এদিকে ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাকিলুর রহমান বলেন, অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী গত কিছুদিন ধরে মৃদু সংক্রমনে ভুগছিলেন, আজ ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর করোনা পরীক্ষা করানো হলে তার পজিটিভ রিপোর্ট আসে। তাৎক্ষনিক কভিড ১৯ চিকিৎসকদের পরামর্শে উনাকে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের কভিড আইসোলেশন ইউনিটের কেবিন ব্লকে ভর্তি করে চিকিৎসা সেবা প্রধান করা হচ্ছে। বর্তমান উনার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। যেহেতু উনি হাইপারটেনশনের রুগী তাই উনাকে নিয়ে চিকিৎসকরা সতর্ক অবস্থানে রয়েছেন। ইনশাআল্লাহ, আমরা আশা করছি উনি অতি শীগ্রই সুস্থ হয়ে উঠবেন।-বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/আগস্ট/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে