editor
প্রকাশিত: 6:19 PM, August 9, 2021

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জাতীয় মহিলা সংস্থা সিলেটের আলোচনা সভা
জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার দুপুরে নগরীর উপশহরস্থ মহিলা সংস্থার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর মহিলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আছমা কামরান।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এর সভাপতিত্বে ও মহিলা সংস্থার সদস্য সালমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা সংস্থার সদস্য, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাছিত, মহানগর আওয়ামীলীগের সদস্য ও সংস্থার সদস্য রোটারিয়ান রোকসানা পারভীন।
উপস্থিত ছিলেন মহিলা সংস্থার কো-অডিনেটোর আব্দুল লতিফ, প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহকারী এনাম আহমদ। আলোচনা সভায় প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারী জাতীর প্রেরনার উৎসর্গ মহীয়সী নারী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব। উনার গর্ভে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করায় দেশ আজ স্বয়ং সম্পন্ন ভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সফল সকল কাজের সুফলভোগ করে দেশের জনগণ আজীবন বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করবেন।
বক্তারা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন, তা যুগে যুগে বাঙালি নারীসহ সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তার জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ পনেরো আগষ্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের মানবজাতীর সুস্থতা ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন নারী নেত্রী সালাম বাছিত। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/আগস্ট/২০২১/নুরুল
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১