editor

প্রকাশিত: 7:58 PM, August 11, 2021

করোনা রোগীদের জীবন বাঁচাতে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে মহানগর যুবলীগ (আরোও ছবি)

করোনা রোগীদের জীবন বাঁচাতে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে মহানগর যুবলীগ (আরোও ছবি)

করোনা আক্রান্ত রোগীর আত্মীয়দের হাতে ফ্রি অক্সিজেন সেবা তুলে দিচ্ছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

সারাদেশে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী, মৃত্যুর মিছিলও থেমে নেই। সারাদেশের মতো সিলেটেও করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এরই মাঝে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। করোনা রোগীদের অক্সিজেন সংকটের ফলে মারা যাচ্ছেন অনেকে। করোনা আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে ফ্রি অক্সিজেন সেবা দিতে এগিয়ে এসেছে সিলেট মহানগর যুবলীগ।

ফ্রি অক্সিজেনের সেবার উদ্বোধনের পর থেকেই ২৪ ঘন্টাই সেবা দিয়ে যাচ্ছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সহ সিলেট মহানগর যুবলীগের স্বেচ্ছাসেবক টিম।

রোগীদের ফোন পাওয়া মাত্রই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন বাসায় ও হাসপাতালে। এরই ধারাবহিকতায় বুধবার (১১ আগস্ট) নগরীর মজুমদারীর কমলাবাগান এলাকায় করোনায় আক্রান্ত হাওয়ারুন নেছা, সিলেট এম. এ. জি ওসমানী হাসপাতালে গোয়াইনঘাটের মোস্তফা বেগম, আয়শা মেডিকেলে মোগলাবাজারের সৈয়দা জাহানারার অক্সিজেন সংকট দেখা দিলে সিলেট মহানগর যুবলীগের ফ্রি অক্সিজেন সেবার হটলাইনে ফোন দেওয়া মাত্রই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যান তাদের পাশে। অক্সিজেন সিলিন্ডার পেয়ে রোগীদের আত্মীয়রা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

সিলিন্ডার প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সিলেট মহানগর যুবলীগ একের পর এক মানবিক কাজ করে অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি শুরুর পর থেকে সিলেট মহানগর যুবলীগ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান মানবিক যুবনেতা শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে বিভিন্ন স্তরের মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছে সিলেট মহানগর যুবলীগ। এ ধরনের মানবিক কাজে দেশের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। তাই আসুন আমরা সবাই মিলে করোনা মোকাবেলায় একযোগে কাজ করে দেশের অসহায় মানুষকে সেবা দিয়ে যাই। বিজ্ঞপ্তি

 

আমাদের লিংক :

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন