editor
প্রকাশিত: 8:34 PM, August 11, 2021

সিলেট জেলা পুলিশ ও পুনাকের বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রত্যয় নিয়ে সারাদেশে পুলিশের প্রতিটি ইউনিটের ন্যায় সিলেট জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর যৌথ উদ্যোগে সিলেট জেলা পুলিশ লাইন্সে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের সকল ইউনিটের সাথে একযোগে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।
এতে স্বাগতম বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী জীশান মির্জা। পুলিশ সুপারের সম্মেলন কক্ষ থেকে কর্মসূচিতে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) সিলেট জেলার সভানেত্রী মাহফুজা শারমিন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান, পুনাক সহ-সভাপতি মুশফিকা মাহফুজ, সাধারণ সম্পাদক শাহেলা পারভীন প্রমুখ।
পরে পুনাক নেতৃবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী দ্বয় পুলিশ লাইন্সে বনজ, ফলজ, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পুলিশ লাইন সহ প্রতিটি ইউনিটে বেশি করে বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/আগস্ট/২০২১/নুরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে