editor

প্রকাশিত: 6:24 PM, August 13, 2021

বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে আমাদের ধারণ করতে হবে: এডভোকেট নাসির খান

বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে আমাদের ধারণ করতে হবে: এডভোকেট নাসির খান

বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে আমাদের ধারণ করতে হবে: এডভোকেট নাসির খান

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, মাত্র ৫৫ বছরের জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি ও মানুষকে গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন। তিনি জীবন দিয়ে আমাদের অমৃত দিয়ে গেছেন। তাঁর চেতনা ও আদর্শকে আমাদের ধারণ করতে হবে। বঙ্গবন্ধু শুধু বাঙালির নেতা ছিলেন না তিনি ছিলেন সারাবিশ্বের অবিসংবাদিত নেতা। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পিছনে কারা ছিলো তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার হাত ধরে দেশে অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তিনি জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

তিনি বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সইদপুর গ্রামের হাজী ছমছু মিয়ার বাড়িতে ১নং মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সইদপুর গ্রামের প্রধান মুরব্বী হাজী লাল মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও সিলেট-৩ আসনে আওয়ামীলীগের নৌকা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান। এসময় প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরাও বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এ তিনটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত। ‘কোন জাতি এত অল্প সময়ে এত রক্ত দিয়ে স্বাধীন হয়েছে এমন নজির পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধুর কারণে এবং বঙ্গবন্ধুর ডাকেই এটি সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর দেশপ্রেম, আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ।’

১নং মোল্লারগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জগলু ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল মিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, কৃষি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, মোল্লারগাঁও ইউপি আওয়ামীলীগের সভাপতি মুহিব আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবির মিয়া, কয়েছ মিয়া, আব্দুল হামিদ, মোহন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজমল আলী, আব্দুল্লাহ, ছাত্রলীগ নেতা সোহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন