editor
প্রকাশিত: 9:07 PM, August 18, 2021

আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো অনুসারী ইয়াযীদের প্রশংসা করতে পারে না : মুজতবা হাসান চৌধুরী নুমান
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান বলেন, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) এর শাহাদাতবরণ ইসলামের ইতিহাসে এক হৃদয়বিদারক ঘটনা। হুসাইন (রা.) এর শাহাদাতের মধ্য দিয়ে পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে গেছেন। অপরদিকে ইয়াযীদ এ ন্যাক্কারজনক ঘটনার জন্য ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপিত হয়েছে। যুগ যুগ ধরে ইয়াযীদ তিরস্কৃত হয়ে আছে ইতিহাসের পাতায়। ইয়াযীদের উত্তরসূরীরাই ইয়াযীদকে একজন ন্যায়বান শাসক হিসেবে প্রচার করার ঘৃণ্য অপচেষ্টা করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোনো আশিকে রাসূল ইয়াযীদের মতো পাপিষ্ঠের প্রশংসা করতে পারে না।
বুধবার, সকাল ১১ টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা আয়োজিত পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট পূর্ব জেলার সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেলের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা শেহাব উদ্দিন আলিপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন, সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি হাফিয সাদ উদ্দিন ও সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক শেখ রেদওয়ান হোসেন।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক লাবিবুর রহমান লাভলু, হাফিয হোসাইন আহমদ, সহ প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, মো. আব্দুল মালিক, অফিস সম্পাদক এহসান মো. শামীম, সহ অফিস সম্পাদক এবাদুর রহমান কবির, ফয়জুল ইসলাম, ফজল আহমদ রেজওয়ান, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সামাদ, সহ প্রশিক্ষণ সম্পাদক সাইদুল ইসলাম, জায়দুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর, সদস্য আরিফুর রহমান চৌধুরী, জুবেল আহমদ, জামিল আহমদ, বাংলাদেরশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু ছাঈদ মো. আশিক, গোলাপগঞ্জ উপজেলা (উত্তর) সভাপতি গোলজার আহমদ খান জামি, কানাইঘাট উপজেলা সভাপতি তাজ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর সভাপতি জাহাঙ্গীর হোসাইন, বিয়ানীবাজার পৌর সভাপতি সোয়াইব আহমদ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি মো. শরীফ উদ্দিন, শাহপরাণ থানা সভাপতি আমিনুল এহসান জাবির, বিয়ানীবাজার সরকারি কলেজ সভাপতি ইয়াকুব বিন শাকিল, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক আবুল হাসান, গোলাপগঞ্জ উপজেলা (দক্ষিণ) সাধারণ সম্পাদক আবু তায়্যিব রুবেল, জকিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।