editor
প্রকাশিত: 5:44 PM, August 21, 2021

টানা ৫০ দিন জামাতে নামাজ আদায় : ১২২ শিশু-কিশোর পেলো বাই সাইকেল
টানা ৫০ দিন তাকবীরে উলার সাথে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে সাইকেলসহ নানা পুরস্কার পেয়েছে সিলেটের দক্ষিণ সুরমার নগরীর ২৫নং ওয়ার্ডের ১২২ জন কিশোর।
শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলো দক্ষিণ সুরমার নগরীর কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতি। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৫০ দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে কায়েস্থরাইল, বারখলা, দাউদপুর, মুছারগাঁও এলাকার ১২২ জন কিশোর। এরমধ্যে সাইকেল পুরস্কার পেয়েছে ৫৯ জন। অন্যদের ডিনারসেট, বাংলায় অনুবাদসহ কোরআন শরিফ, টুপি, তসবিহসহ নামাজ শিক্ষার বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে সমিতির কার্যালয়ে গতকাল শুক্রবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কয়েকদিন আগে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতি ঘোষণা দিয়েছিলো যে, শিশু কিশোররা যদি একটানা তকবীরে উলার সাথে ৫০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে। সে ঘোষণায় উৎসাহিত হয়ে কায়েস্থরাইল গ্রামসহ আশপাশ এলাকার ১২২ জন শিশু কিশোর নামাজ আদায় শুরু করে। টানা ৫০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছে তারা।
কায়েস্থরাইল ওয়াকফ এস্টেট (দাউদপুর, মুছারগাঁও, বারখলা) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুব আহমদ নাঈমীর সভাপতিত্বে ও কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি জহির হুসেন রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন আলমগীর, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ কুহিনুর, নিজাম উদ্দিন, সামস উদ্দিন রফিক, মুছারগাঁও এলাকার বিশিষ্ট মুরব্বি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আনহার হোসেন রোশন, সমিতির উপদেষ্টা নুর আহমদ খান সাদেক, বারখলা রূপালী যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, এস.এম মুছা , প্রমুখ। এ সময় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক সমিতির সহ-সভাপতি তারেক উল ইসলামসহ এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেয়র আরিফ বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা টানা চল্লিশ দিন মসজিদে এসে নামাজ আদায় করেছে এতে তারা মসজিদে আসতে জড়তা বা অলসতা কেটে গেছে। জামায়াতে ৪০ দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় তারা নামাজে অভ্যস্ত, নামাজের প্রতি আগ্রহ বা ভালোবাসা সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, পুরস্কার হিসেবে পাওয়া সাইকেল যানবাহনটি চালিয়ে শিশুদের শারীরিক ব্যায়ামের কাজ সম্পন্ন হবে এবং শিশুরা সময় কাটাতে পারবে এতে তাদের মাঝে মোবাইল, অনলাইন গেম আসক্তি কিছুটা হলেও কমবে এবং শিশুরা শারীরিক ও মানসিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি পীরে কামিল মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা) বাদ’এশা কায়েস্থরাইল ওয়াকফ এস্টেট দাউদপুর, মুছারগাঁও, বারখলা জামে মসজিদে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিশু কিশোরদের কল্যাণে ও করোনা ভাইরাস থেকে বিশ্বের সকল মানুষকে মুক্তির জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করেন। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগস্ট/২০২১/নুরুল
4 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
1 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে