editor
প্রকাশিত: 5:49 PM, August 25, 2021

অর্ধযোগ যাবত কমিটি বিহিন সিলেট ছাত্রলীগ : টাকা খেয়ে কমিটি দিয়েছি প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব : কেন্দ্রীয় সভাপতি
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি কবে নাগাদ ঘোষিত হবে, তা নিয়ে রীতিমত উদ্বেগের মধ্যে রয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ দুটি শাখার সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরাও পথ চেয়ে রয়েছেন। করোনা সংক্রমনকালেও জেলা ও মহানগর ছাত্রলীগের সম্ভাব্য সভাপতি ও সম্পাদক প্রার্থীরা ঢাকায় দৌড়ঝাপ ও তদবীর করে যাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত ফলাফল পাচ্ছে না সিলেট ছাত্রলীগ। সভাপতি ও সম্পাদক প্রার্থীরা নির্বাচিত হতে শুধু ঘোষণার অপেক্ষায় দিন কাটছে তাদের।
একাধিক সূত্রে আলাপকালে জানা গেছে, সিলেট মহানগর ছাত্রলীগ কমিটিতে ৮/৯জন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০/১১ জন প্রার্থী রয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, হাতে গোনা কিছু সংখ্যক সভাপতি ও সাধারণ সম্পাদক মেধাবী প্রার্থী ব্যতিত নগর ছাত্রলীগের নেতৃত্বে আসার জন্য কিছু প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগগুলো পূর্ণাঙ্গ তদন্ত করে মেধাবী ও জনপ্রিয় সভাপতি ও সম্পাদক প্রার্থী নির্বাচন করলে অদূর ভবিষ্যতে নগর ছাত্রলীগের নেতৃত্ব সিলেটে গ্রহণযোগ্যতা পাবে। নগর ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক পদের প্রার্থী অনেকেই সিলেট মহানগরীর স্থায়ী বাসিন্দা নন বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, ২০১৫ সালের জুন মাসে নগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়। দীর্ঘ ৬ বছর ধরে সিলেট নগর ছাত্রলীগের কমিটি না থাকায় এর বিপরীত অন্য ছাত্র সংগঠনগুলো মাঠ কাপাচ্ছে। ২০১৮ সালে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়। এরপর জেলা, উপজেলায় ছাত্রলীগের কমিটি মাঠ পর্যায়ে ছাত্র রাজনীতি শক্তিশালী ভাবে না থাকায় ছাত্র রাজনীতিতে দুর্বলতা দেখা দেয়।
জেলা ছাত্রলীগ সাড়ে ৩ বছর কমিটি বিহীন অবস্থায় পার হচ্ছে। অন্যদিকে নগর ছাত্রলীগ কমিটি বিহীন ৬ বছর অতিক্রম করছে। এ কারণে সিলেটে সরকার দলীয় ছাত্রলীগ সংগঠন কমিটি বিহীন থাকায় তাদের অবস্থান শক্তিশালী হচ্ছে না। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বিগত ২০১৮-১৯ সন পর্যন্ত দায়িত্বে থাকাকালীন একই সালের অক্টোবর মাসে সিলেট মহানগর ও জেলা ছাত্রলীগের কমিটি উপহার দিতে সভাপতি ও সম্পাদক পদে অনেকেই জীবন বৃত্তান্ত তাদের কাছে জমা দেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দায়িত্ব গ্রহণের পর গত ১৩ মার্চ সিলেট সফর করেন। ওই সফর কালে জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পদে সংশ্লিষ্ট প্রার্থীদের সাথে নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে বৈঠক অনুষ্ঠান করেন। ওই বৈঠকে জেলা ও নগর ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক প্রার্থীদের কাছ থেকে নতুন করে জীবন বৃত্তান্ত আহবান করেননি। এ সময় নেতৃদ্বয় জেলা ও মহানগরে অবস্থিত বিভিন্ন গ্রুপের মতামত গ্রহণ করে তারা নিয়ে যান।
পদ প্রত্যাশী এ ছাত্রলীগ নেতা জানান, তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কাছে তিনির জীবন বৃত্তান্ত অনেক আগেই জমা দিয়েছেন। গত ১৩ মার্চ সিলেট সফরে আসা ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাথে আলোচনায় যাদের নাম ওঠে আসে তাদের মধ্য থেকে মহানগর ছাত্রলীগ সভাপতি, সম্পাদক প্রার্থী যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে বলে জানা গেছে।
তিনি বলেন, নগর ছাত্রলীগের সকলকে সঙ্গে নিয়ে একত্রে ঐক্যবদ্ধ হয়ে সিলেটের মাটি নৌকার ঘাটির ভিত্তি আরো মজবুত করতে হবে। তিনি আশা করে নগর ছাত্রলীগকে সুসংগঠিত করে গ্রহণযোগ্যতার নেতৃত্ব গড়ে তোলতে তিনি বিশ্বাসী।
আরেক নেতা বলেন, দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের কমিটি নেই বলে ছাত্র রাজনীতি চাঙ্গা হচ্ছে না। তিনি আশা করেন সিলেটে ছাত্রলীগকে গতিশীল ও জবাবদিহি করতে কমিটি ঘোষণার বিকল্প নেই।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান বলেছেন, ‘আমরা নাকি টাকা খেয়ে নেতা বানিয়েছি৷ এর প্রমাণ দিতে পারলে ছাত্রলীগ থেকে পদত্যাগ করব। টাকার বিনিময়ে নেতা বানালে ছাত্রলীগে কালো অধ্যায় সৃষ্টি হবে৷ ’
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে গত রোববার আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এমনটাই বললেন আল নাহিয়ান খান৷
বিভিন্ন সময়ে ওঠা টাকার বিনিময়ে সাংগঠনিক কমিটি গঠন বা নেতা বানানোর অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন আল নাহিয়ান।
ছাত্রলীগ সভাপতি দাবি করেন, ‘কোথাও কমিটি করলেই শুনতে হয় যে, আমরা নাকি টাকার লেনদেন করেছি৷ আমরা কোনো জায়গায় কোনো টাকার লেনদেন করিনি। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি৷ ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না৷’
বিএনপি ছাত্ররাজনীতিকে কলুষিত করেছিল মন্তব্য করেন তিনি আরো বলেন, ‘ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য একটি পক্ষ দিনরাত লেগে থাকে৷ তিলকে তাল বানিয়ে তারা নামসর্বস্ব পত্রিকায় সংবাদ পরিবেশন করায়৷ ছাত্রলীগের নেতা-কর্মীরা লোভ-লালসার মধ্যে থাকে না৷ খালেদা জিয়া ও তার স্বামী ছাত্ররাজনীতিকে কলুষিত করেছিলেন। ছাত্রনেতাদের হাতে তারা অস্ত্র ও টাকা-পয়সা তুলে দিয়েছিলেন৷’
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক৷ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, গ্রেনেড হামলা মামলার অন্যতম সাক্ষী মেজর (অব.) সামসুদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ৷
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫ /আগষ্ট/২০২১/নুরুল
3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
2 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে