editor

প্রকাশিত: 10:08 PM, August 25, 2021

ফটো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় দেবজিৎ সিংহ : এখন মূলধারার সাংবাদিকতা অনেকটা চ্যালেঞ্জের মুখে

ফটো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় দেবজিৎ সিংহ : এখন মূলধারার সাংবাদিকতা অনেকটা চ্যালেঞ্জের মুখে

ফটো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় দেবজিৎ সিংহ : এখন মূলধারার সাংবাদিকতা অনেকটা চ্যালেঞ্জের মুখে

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ বলেছেন, প্রযুক্তিগত উৎকর্ষতার বর্তমান সময়ে সিটিজেন জার্নালিজম ও মোবাইল সাংবাদিকতার প্রসার ঘটেছে। এই অবস্থায় মূলধারার সাংবাদিকতা অনেকটা চ্যালেঞ্জের মুখে। এতে কে সাংবাদিক আর কে সাংবাদিক নয় এ নিয়ে সমাজে বিভ্রান্তিও ছড়াচ্ছে। এই অবস্থার উত্তরণে মূলধারার সাংবাদিকতা সংশ্লিষ্টদের করণীয় নির্ধারণের সময় এসেছে। কেননা সুষ্ঠুভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও সমাজে ইতিবাচক পরিবর্তনে বস্তুনিষ্ট সাংবাদিকতার প্রয়োজনীয়তা অপরিসীম।

বুধবার (২৫ আগস্ট) বিকেলে সিলেট প্রেসক্লাব আয়োজিত ফটো সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন। এ সময় তিনি সিলেট প্রেসক্লাবের গঠনমূলক কার্যক্রমে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সিলেট মিরর’র সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর ও প্রশিক্ষক ওয়ার্ল্ড প্রেস এর সাবেক জুরী আবির আব্দুল্লাহ। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন শেখ আশরাফুল আলম নাসির।

ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, সাংবাদিকতা সব সময়ই একটি চ্যালেঞ্জিং পেশা। যে পেশায় শিক্ষার কোনো শেষ নেই। প্রতিনিয়ত নানান ঘটনাবলীর মাধ্যমে সাংবাদিকদের নতুন কিছু শিখতে হয়। প্রেসক্লাব আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা থেকে অর্জিত জ্ঞান ফটো সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর বলেন, সিলেট প্রেসক্লাব সবসময় বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে। তিনি পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরণের কর্মশালা আগামীতেও অব্যাহত রাখার আহবান জানান। শুধুমাত্র ফটো সাংবাদিকদের জন্য প্রথমবারের মতো কর্মশালা আয়োজন করায় ক্লাব নেতৃবৃন্দকে তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে এই আয়োজনে সিলেট জেলা পরিষদ পৃষ্ঠপোষকতা করায় তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আমন্ত্রিত প্রশিক্ষক দেশের খ্যাতিমান ফটো সাংবাদিক আবির আব্দুল্লাহ বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের দায় রয়েছে প্রেসক্লাবসহ সাংবাদিকতা সংশ্লিষ্ট সংগঠনগুলোর। রিপোর্টার, ফটো সাংবাদিক ও টিভি ক্যামেরা জার্নালিস্টদের জন্য নিয়মিত পৃথক কর্মশালার প্রয়োজন রয়েছে। ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সিলেট প্রেসক্লাব সেই দায়িত্ব পালন করল।

সিলেট জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন আব্দুল বাতিন ফয়সল, মো. দুলাল হোসেন, শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, জাবেদ আহমদ, শাহ মো. কয়েছ আহমদ, হুমায়ুন কবির লিটন, মো. নূরুল ইসলাম, ইদ্রিছ আলী, মো. করিম মিয়া, এম রহমান ফারুক, ফয়ছল আহমদ, এইচ এম শহীদুল ইসলাম, মো. আশরাফুর রহমান ও শিপন আহমদ।-বিজ্ঞপ্তি

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৫ /আগষ্ট/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন