editor
প্রকাশিত: 8:15 PM, August 28, 2021

ভারতে ফ্লাইট চালুর অনুমতি, প্রথম দিনই যাবে ইউএস-বাংলা
অনলাইন ডেস্ক
ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় ৩ সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল শুরু হবে। একই দিন থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
শনিবার (২৮ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ভারতের সঙ্গে ফ্লাইট চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে।
বেবিচকের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ভারত বাংলাদেশকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়েছিল। এর অধীনে বেবিচক তাদেরকে একটি চিঠি পাঠায়। সেই চিঠির উত্তরে ভারত ফ্লাইট পরিচালনার তারিখ ঘোষণা করে।
ভারত তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এদের মধ্যে স্পাইস জেট ৩টি, ইন্ডিগো ২টি ও এয়ার ইন্ডিয়া ২টি ফ্লাইট পরিচালনা করবে।
বেবিচককে দেওয়া চিঠিতে ভারত জানিয়েছে, ভারত থেকে যারা প্রবেশ করবে তাদেরকে বাংলাদেশ সরকার নির্ধারিত করোনা বিধি মেনেই আসতে হবে। আর যারা বাংলাদেশ থেকে ভারত যাবে তাদেরকে নিজ খরচে বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এয়ার বাবল চুক্তির এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে কেউ ভারত যেতে পারবে না।
বেবিচক গত ১৬ আগস্টের এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, এয়ার বাবলের আওতায় সব ধরনের ফ্লাইট (যেকোনো দেশে) স্থগিত রাখা হয়েছে। স্থগিতাদেশ তুলে ফেললে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।
বেবিচক আরও জানিয়েছিল, আগস্টের তৃতীয় সপ্তাহ থেকেই ভারতে ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে ভারত চূড়ান্ত অনুমতির বিষয়ে কিছুই জানায়নি। তারা জানালে ফ্লাইট চালুর পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে।
এর আগে ২২ আগস্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ২৬ আগস্ট থেকে স্পাইস জেট ও ২৭ আগস্ট থেকে ইন্ডিগো ফ্লাইট চালুর ঘোষণা দেয়। তবে পরে তারা ফ্লাইট চালুর সিদ্ধান্ত থেকে সরে আসে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এ বছরের এপ্রিল মাসে দুই দেশের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছিল।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮ /আগষ্ট/২০২১/নুরুল
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন