editor
প্রকাশিত: 6:35 PM, September 27, 2021

১৭ বছর আগের ঘটনায় বরখাস্ত হলেন হবিগঞ্জের জেল সুপার
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জাকের হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০০৪ সালে তিনি যশোর কারাগারে কর্মরত থাকা অবস্থায় তিন আসামি জাল জামিনে বের হয়ে যান। ওই ঘটনায় ১৭ বছর পর তিনি বরখাস্ত হলেন। স্বরাস্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বরাষ্ট মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, যশোর জেলা কারাগার থেকে জাল জামিন ব্যবহার করে তিনজন আসামি বের হওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল আদেশ মোতাবেক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে জাকের হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি আর্থিক বিধিবিধান মোতাবেক খোরাকি ভাতা পাবেন।
হবিগঞ্জ জেলা কেন্দ্রীয় কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূইয়া জানান, প্রজ্ঞাপনটি গতকাল রোববার বিকেলে হবিগঞ্জ জেলা করাগারে পৌঁছায়। ফলে জাকের হোসেন ওই দিন পর্যন্ত কারাগারের জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন। কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ জুলাই জাকের হোসেন জেল সুপার হিসেবে হবিগঞ্জে যোগদান করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন