editor
প্রকাশিত: 8:55 PM, February 7, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটে ভারতীয় ৪৮ বোতল অফিসার চয়েস মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকাল ৫টার দিকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রাম থেকে কানাইঘাট থানার এসআই এস এম মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ জহির উদ্দিনের বসত বাড়ীতে অভিযান চালিয়ে ভারতীয় ৪৮ বোতল অফিসার চয়েস মদ সহ জহির উদ্দিনকে আটক করেন। জানা যায় জৈন্তাপুর উপজেলার আগফৌদ নয়াখেল গ্রামের হোসেন মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী জহির উদ্দিন (৩৩) লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামে বসবাস করে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানার এসআই এস এম মাইনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। থানার মামলা নং-৫ তাং-০৭/০২/২০২১ইং। ধৃত আসামীকে গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন