editor
প্রকাশিত: 11:36 PM, May 7, 2021
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠা করা একটি গ্রুপ থেকে গড়ে তোলা নিশ্বাস- দ্যা ব্রেথ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপের টানা লকডাউনে গৃহবন্দি অসহায় দুঃস্থ ২৫ টি পরিবারের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা জালালপুর ইউনিয়নের একটি গ্রামে এ সব ঈদ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নিশ্বাস- দ্যা ব্রেথ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মহি উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ লাহিন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক এম রহমান আতিক। ফাউন্ডেশনের উপদেষ্টা, হুশিয়ার আল মামুন, ছোটন আহমদ। অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য মাসুদ আহমদ খুকন, সাহেদ আহমেদ, আতিক মিয়া পাজেল, শাকিলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মানুষের পাশে দাঁড়ানো ও মানুষকে সাহায্য করা একটি উত্তম ইবাদত। ঈদুল ফিতর কে সামনে রেখে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সামান্য চেষ্টা আমাদের। হতদরিদ্র জালালপুর গ্রামে আমরা ঈদুল ফিতরের উপহার হিসেবে কিছু খাবার সামগ্রী ও নগদ অর্থ দান করি। আল্লাহতালা যেন আমাদের এই চেষ্টাকে কবুল করেন। তাই আসুন আমরা সবাই মিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। এবং আমাদের এই মহতী উদ্যোগে দেশ-বিদেশ থেকে অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমাদের নিশ্বাস- দ্যা ব্রেথ ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে