editor
প্রকাশিত: 12:26 AM, May 8, 2021
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে হেফাজত নেতা জয়নুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ মে) বিকেলের দিকে জকিগঞ্জ শহরের একটি লাইব্রেরি থেকে তাকে আটক করেন থানা পুলিশের এসআই জহিরুল ইসলামের নেতৃত্বাধীন একটি দল। পরে নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত মাওলানা জয়নুল ইসলাম জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিস (মামুনুল হক) এর সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলামের নেতা এবং বারহাল ইউনিয়নের নিজগ্রামের মৃত মাওলানা সফিকুল ইসলামের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মো. আবুল কাসেম।
তিনি জানান, ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ওই মামলায় আরও ১১জনকে গ্রেফতার করা হয়েছে।
ওসি মো. আবুল কাসেম আরও জানান, গত ১৯ এপ্রিল রাতে উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মসিউজ্জামান চৌধুরী শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন কিছু সংখ্যক মুসল্লি।
পরদিন ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় ১৯ জনের নাম উল্লেখসহ বিএনপি, জামায়াত, শিবির ও হেফাজতে ইসলামের প্রায় ৩০/৩৫ জন অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় জয়নুল ইসলামকেও গ্রেফতার দেখানো হলো।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন