editor
প্রকাশিত: 12:56 AM, May 10, 2021
কানাইঘাট প্রতিনিধি
কুচক্রী মহল কর্তৃক কানাইঘাট রাজাগঞ্জন ইউনিয়নের লামাপাড়া বায়তুল আমান জামে মসজিদ বিরোধি মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিরা। রবিবার (৯ মে) কানাইঘাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের পক্ষে কমিটির সদস্য জালাল আহমদ তার লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি বলেন, রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া বায়তুল আমান জামে মসজিদ এলাকার একটি অন্যতম বড় মসজিদ। মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে গ্রামের সর্বস্থরের লোকজনের মতামতের ভিত্তিতে মসজিদ পরিচালনার জন্য একজন মুতাওয়াল্লী সহ আরো ৫ জনকে নিয়ে কমিটি করা হয়েছিলো। মসজিদ পূর্ণনির্মান কালে মুতাওয়াল্লী মাও: আব্বাস আলী মারা গেলে গ্রামবাসীর মতামতের ভিত্তিতে মজির উদ্দিনকে মুতাওয়াল্লী করে ৮ সদস্যের একটি কমিটি করা হয়। মুতাওয়াল্লী মজির উদ্দিন বছর খানিক পূর্বে মারা যান। এরপর গ্রামবাসীর একক মতামতের ভিত্তিতে মুতাওয়াল্লী নিযুক্ত করা হয় বিশিষ্ট আলেমেদীন মাও: মমতাজ উদ্দিনকে। জালাল উদ্দিন লিখিত বক্তব্যে আরো বলেন, বিগত ৫/৮/২০২০ ইং তারিখে গ্রামের সর্বস্থরের লোকজনদের নিয়ে মসজিদ সংশ্লিষ্ট বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার মতামতের ভিত্তিতে ৫ বছর মেয়াধী ১৫ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি করা হয় আলতাফুর রহমান চৌধুরীকে ও মুতাওয়াল্লী করা হয় মাও: মন্তাজ উদ্দিনকে। এতে মসজিদ পরিচালনা কমিটি দ্বারা মসজিদের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে গ্রামের কিছু অসৎ সমাজ দুষ্কৃতিকারী প্রকৃতির লোকজন বর্তমানে মসজিদ বিদ্বেশী কর্মকান্ডে লিপ্ত হয়ে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের বিরোদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। যা একেবারে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। লামাপাড়া বায়তুল আমান জামে মসজিদ কমিটি নিয়ে গ্রামবাসী তথা মুসল্লীদের মধ্যে কোন ধরনের বির্তক নেই। মসজিদ কমিটি সুষ্ঠ ভাবে দায়িত্ব পালন করে মসজিদের উন্নয়ন ও সংস্কার সহ সব ধরনের কাজ করে যাচ্ছেন। মসজিদের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে গ্রামের কিছু কুচক্রি মহল মসজিদ সহ পরিচালনা কমিটির সুনাম ক্ষুন্ন করার জন্য এলাকায় মিথ্যা উস্কানি মূলক তৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের এসব অপপ্রচার বন্ধের দাবী জানান এবং অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংবাদ সম্মেলনে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ প্রশাসন সহ সকলের প্রতি আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সমস্য আব্দুল হান্নান,মইন উদ্দিন, সমাজসেবী মলন মিয়া চৌধুরী, তুরুব মিয়া চৌধুরী, সুফিয়ান আহমদ সহ আরো অনেকে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন