editor

প্রকাশিত: 9:45 PM, February 7, 2021

১৭ বছর পর দেশে ফিরবেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম কামাল

১৭ বছর পর দেশে ফিরবেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম কামাল

নিজস্ব প্রতিবেদক
কেউ বলেন  কুচাইর  কামাল,কেউ বলেন ভট্টো কামাল, আবার অনেকে তাঁকে চিনেন “স্পীকার কামাল” হিসেবে। পুরো নাম নজরুল ইসলাম কামাল, সিলেট দক্ষিন সুরমার মোগলাবাজার থানা এলাকার কুচাই ইউনিয়নের খালিগাওঁ,র মৃত রাশিদ মিয়ার ছেলে তিনি । যুবক বয়সেই রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন,এরশাদের জাতীয় পার্টির সিলেটের পরিচিত নেতাদের মধ্যে অন্যতম যুব নেতা ছিলেন। প্রখ্যাত কুটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী জাতীয় পার্টিতে যোগদান পরবর্তী সময়ে নজরুল ইসলাম কামালের রাজনীতির অঙ্গনে বিচরন শুরু হয়েছিলো।এরশাদের শাসন আমল  শেষে হুমায়ুন রশীদ চৌধুরী আওয়ামী লীগে যোগদান করলে কামালও আওয়ামী লীগের ঘরে প্রবেশ করেন। ৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় যাওয়ার পর হুমায়ুন রশীদ চৌধুরী জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হবার আগে থেকেই নজরুল ইসলাম কামাল, হুমায়ুন রশীদ চৌধুরীর অন্যতম বিশ্বাসও আস্থা ভাজন হয়ে উঠেছিলেন। তাঁর প্রতি মি. চৌধুরীর এমন বিশ্বাস ও  আস্থা ছিলো যে, সিলেট-১ আসনের এম পি হিসেবে স্পীকার কোম্পানীগজ্ঞের এক প্রত্যন্ত অঞ্চলে  যাওয়ার প্রাক্কালে কিছু রাস্তা মোটর  সাইকেলে করে যাওয়ার প্রয়োজন হয়েছিলো। আওয়ামী লীগের নেতাকর্মী ,পুলিশ ও সিভিল প্রশাসনের দায়ীত্বরত কর্মকর্তারা নিজেদের মোটরসাইকেলে স্পীকারকে বহনকরার আয়োজন করেছিলেন,কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো, স্পীকার তাঁর একান্ত আস্থা ভাজন হিসেবে নজরুল  ইসলাম কামালের মোটর সাইকেলে চড়ে গন্তব্যে গিয়েছিলেন । সেই থেকে মি. কামালকে অনেকেই “স্পীকার কামাল” হিসেবে ডাকতো। সিলেট জেলা আওয়ামী লীগের শফিক-শামীম কমিটির অন্যতম সদস্য হয়েছিলেন নজরুল ইসলাম কামাল । সেই সাথে দক্ষিন সুরমা আওয়ামীলীগের যুগ্ম -সাধারন সম্পাদকও ছিলেন তিনি । ২০০১ সালের নির্বাচনের পরর্বতী সময়ে আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর  বি এন পি,র আইনী ছিত্তমের তান্ডব বাড়তে থাকলে নজরুল ইসলাম কামাল ২০০৩ সালের দিকে লন্ডন চলে যান।অবশ্য এর  আগে থেকেই তাঁর পরিবারের প্রায় সকল সদস্যই সেখানে অবস্থান করতেন। মা জীবিত ছিলেন,অসুস্থ হবার পর প্রায় ১৬ বছর  মায়ের সেবা -যত্ন করেই লন্ডনের দিন গুলো তিনি কাটিয়েছেন। অবশ্য মাঝে মধ্যে আওয়ামী রাজনীতির কর্মকান্ডের আলামত পাওয়া যেতো। ২০২০ সালের মাঝামাঝি সময়ে মি: কামালের মাতা মৃত্যুবরন করলে সেখানেই তাঁকে দাফন করা হয়। সিলেট আওয়ামী লীগের সেই পরীক্ষীত নেতা নজরুল ইসলাম কামাল ১৭ বছর পর  চলতি  ফেব্রুয়ারি  মাসে দেশে প্রত্যাবর্তন করবেন  বলে তাঁর ঘনিষ্ট জন জানিয়েছেন। ওসমানী আন্তজার্তীক  বিমান বন্দরে তাঁকে  সল্প আকারে সম্বর্ধনা দেয়া হবে এবং মোটর শোভাযাত্রার মাধ্যেমে সিলেট নগরের কোয়ারেন্টাইন অবস্থান স্থলে  নিয়ে আসা হবে । কোয়ারেন্টাইন শেষে পুনরায় মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে দক্ষিন সুরমা-কুচাই শ্রীরামপুর তথা সিলেট-৩ আসনের নজরুল ইসলাম কামাল সমর্থক গোষ্টীর নেতা-কর্মীরা তাদের প্রীয় নেতাকে নিজ এলাকায় নিয়ে যাবার যাবতীয় প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানা গেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন