editor
প্রকাশিত: 7:04 PM, December 20, 2018
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার দাসউরায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৪ জন আহত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড হয়েছে। ১৬ ডিসেম্বর রাত ৯টায় তিলপাড়া ইউনিয়নস্থ দাসউরা বাজারে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাদী হয়ে পরদিন বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ১৯ ডিসেম্বর রাতে উক্ত মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে।
জানা যায়, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দাসউরা বাজারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর রাত ৯টায় দাসউরা বাজারে এই অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই অনুষ্ঠান পরিচালনা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে মতোবিরোধ দেখা দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সংঘর্ষে উভয় পক্ষে ৪ জন আহত হন ও বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড হয়ে যায়। কিন্তু এই ঘটনায় স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করছে তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ। তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জয়নাল আহমদ বাদী হয়ে পরদিন ১৭ ডিসেম্বর বিয়ানীবাজার থানায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৯ জনের নাম উলেখ ও অজ্ঞাত আরো আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ১৯ ডিসেম্বর রাতে উক্ত মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মামলার এজাহারভুক্ত ৩নং আসামী স্থানীয় দক্ষিণ দাসউরা গ্রামের আব্দুল মুকিত এর পুত্র সাংবাদিক আফজল আহমদ (৩৬) এবং এজাহারভুক্ত ৫নং আসামী স্থানীয় দাসউরা রজব গ্রামের আব্দুল মালিক এর পুত্র সায়েম আহমদ (৪২)। উভয় আসামীকেই মধ্য রাতে নিজ বসতঘর থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এজাহারভুক্ত দুই আসামী গ্রেফতারের পর থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার এড়াতে বাড়ি ছেড়ে গা ডাকা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সী বলেন, দাসউরা বাজারে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে, তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সাংবাদিক আফজল আহমদ গ্রেফতারের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিয়ানীবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আতাউর রহমান ও সাধারন সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম বলেন, এই মামলায় ষড়যন্ত্র মূলক ভাবে সম্পূর্ণ নিরোপরাধ সাংবাদিক আফজল আহমদ কে আসামী করা হয়েছে। পুলিশ প্রভাবিত হয়ে তাকে অন্যায় ভাবে গ্রেফতার করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সাংবাদিক আফজল আহমদ এর নিঃশর্ত মুক্তি দাবী করছি।
5 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
6 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
3 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 1 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা
6 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
7 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
7 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক