editor

প্রকাশিত: 3:45 PM, March 10, 2021

জকিগঞ্জের আলোচিত অস্ত্র উদ্ধার মামলায় রায় ঘোষণা : আসামীর ৭ বছরের সাজা

জকিগঞ্জের আলোচিত অস্ত্র উদ্ধার মামলায় রায় ঘোষণা : আসামীর ৭ বছরের সাজা

স্টাফ রিপোর্টার
সিলেটের জকিগঞ্জ উপজেলার আলোচিত অস্ত্র উদ্ধার মামলার রায় ১০ মার্চ ২০২১ইং বুধবার ঘোষণা করেছেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইব্যুনাল) এর মাননীয় বিচারক মোঃ নিজাম উদ্দিন। প্রায় ৩ বছর শেষে এ মামলার রায় প্রকাশ হলো। রায়ে একমাত্র আসামী আবুল ফজল কে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬মাসের কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।

জানা যায়, ২০১৮ সালের ১৫ মার্চ রাত সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশের এস আই সমীরন দাস একদল পুলিশ নিয়ে উপজেলার নিজগ্রামস্থ আসামী আবুল ফজলের শশুর বাড়িতে অভিযান চালান। এ সময় শশুর বাড়িতে থাকা আসামী আবুল ফজল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ বাড়িতে ঢুকে আসামীকে না পেয়ে, তার শশুরের বসতঘরে তল্লাসী চালায়। এক পর্যায় আসামীর শয়নকক্ষের খাটের নীচে কাটুনের ভিতর কালো পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় পরদিন ১৬ মার্চ ২০১৮ইং জকিগঞ্জ থানার এসআই সমীরন দাস বাদী হয়ে আবুল ফজল কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ১০। আসামী আবুল ফজল (৪৪), জকিগঞ্জ উপজেলার শরীফাবাদ গ্রামের ফয়জুর রহমানের পুত্র। মধ্যপ্রাচ্য প্রবাসী আবুল ফজল অস্ত্র উদ্ধার ঘটনার দুসপ্তাহ পূর্বে প্রবাস থেকে দেশে ফিরেন। সৎ ভাইদের সাথে পারিবারিক বিরুদ্ধের জের ধরে তিনি নিজ বাড়ি ছেড়ে শশুর বাড়িতে এসে অবস্থান নেন।

মামলার পর থেকে আসামী পলাতক থাকায় আসামীর অনুপস্থিতিতেই গত ১০ মার্চ বুধবার এ মামলার রায় ঘোষণা হয়। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইব্যুনাল) এর মাননীয় বিচারক মোঃ নিজাম উদ্দিন রায় প্রদান করেন। রায়ে একমাত্র আসামী আবুল ফজল কে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬মাসের কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।

রাষ্ট্র পক্ষের আইনজীবি মোঃ মাসুক আহমদ বলেন, এ রায়ের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন