editor
প্রকাশিত: 9:38 PM, October 9, 2021

সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট যাবে দুবাই: মন্ত্রী ইমরান
নিজস্ব প্রতিবেদক
সিলেট ও চট্টগ্রাম থেকে একই সাথে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ফ্লাইট যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
আজ শনিবার ( ৯ অক্টোবর ) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত হয়েছিলেন প্রবাসী কল্য্যাণমন্ত্রী । সভা শেষে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন।
এসময় মধ্যপ্রাচ্যের দুবাইয়ে সিলেট থেকে সরাসরি বিমান চলাচলের ব্যাপারে তিনি বলেন, সিলেট থেকে দুবাইয়ে সরাসরি কোন ফ্লাইট নেই। তাছাড়া সিলেটের তুলনায় চট্টগ্রামের প্যাসেঞ্জার বেশী। তাই আগে সেখান থেকে সরাসরি ফ্লাইট চালু হবে। এরপর হবে সিলেট থেকে।
তবে যাতে একসাথেই সিলেট-চট্ট্রগাম থেকে সরাসরি ফ্লাইট চালু হয় সে ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে কথা বলারও আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
1 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
5 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
8 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
6 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
7 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত