editor
প্রকাশিত: 8:22 PM, November 18, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে নব প্রতিষ্ঠিত আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিাটতে ২০২২ সনের সেমিষ্টারসমূহে ভর্তির জন্য আগামী ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার এর আয়োজন করা হয়েছে। এতে সিলেট ও অন্যান্য অঞ্চলের অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের উপস্থিতি কামনা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে বৃহস্পতিবার দুুপুরে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিাটতে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার সৈয়দ জগলুল পাশা ।
লিখিত বক্তব্যে বলা হয়, এডমিশন ফেয়ার উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টির অধীনস্থ প্রারম্ভিক প্রােগ্রাম তথা ইইই, সিএসই, ইংলিশ, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এমপিএইচ এবং ফ্যাশন ডিজাইন এ শিক্ষার্থী ভর্তির সুযােগ প্রদান করা হয়েছে।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও প্রারম্ভিক বর্ষ হিসাবে এডমিশন ফেয়ার এ বিশেষ ছাড় দেয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে ৫০% পর্যন্ত ছাড় প্রদান করা হবে। তাছাড়াও মুক্তিযােদ্ধা সন্তান ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য সরকার নির্ধারিত বিধান অনুযায়ী ভর্তি ফিতে ১০০% পর্যন্ত রেয়াত প্রদান করা হবে মর্মে জানানো হয়েছে।
ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে সেশন শুরু হলে কম্পিউটার ও মোবাইল ফোনসহ বিভিন্ন আকর্ষনীয় পুরুস্কার দেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে বিশদ বক্তব্য উপস্থাপন করেন রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা । তিনি উপস্তিত অনুষদবর্গ তথা ব্যবসায় প্রসাশন ও ডেভেলাপমেন্ট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, ব্যবসায় প্রসাশন বিভাগের সহযোগী অধ্যাপক প্রক্টর আবু ছয়ীদ মােহাম্মদ আবদুল্লাহ ও কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান জনাব মিনহাজ উল হক ভূঁইয়াসহ সকলকে পরিচয় করিয়ে দেন। সংবাদ সম্মেলনে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিাট এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল হক এর সভাপতিত্বে অনুস্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বোর্র্ড অব ট্রাস্টিজ এর ম্যানেজিং ট্রাস্টি ড. আহমদ আল ওয়ালী , রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা, পরীক্ষা নিয়ন্ত্রক ডা: ফরিদুল ইসলাম লতিফী, ছাত্র কল্যাণ উপদেষ্টা জনাব মাজেদ আহমদ, ডেপুটি রেজিস্ট্রার জনাব দেলোয়ার জাহান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা ও অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্র্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান, প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল হক , ভাইস চ্যান্সেলর এবং সিলেট শিক্ষবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মমতাজ শামীম, ট্রেজারার হিসেবে দাযিত্ব পালন করছেন।
সম্মেলন শেষে সাংবাদিকগণ টিবি গেইটস্থ ১০ তলা সুবিন্যস্ত বিশ্ববিদ্যালয় ভবন, লাইব্রেরি, কম্পিউটার ও অন্যান্য ল্যাবরেটরী, মেডিকেল সেন্টার ইত্যাদি পরিদর্শন করেন।
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই