editor
প্রকাশিত: 4:16 PM, August 10, 2021
অনলাইন ডেস্ক
হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট তোকাম্মল হোসেন কামাল। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ছাড়া জেলায় নতুন করে আরও ১০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, লাখাইয়ে ৮, বানিয়াচংয়ে ১০, চুনারুঘাটে ১২, নবীগঞ্জে ৩, মাধবপুরে ৯, বাহুবলে ১ এবং আজমিরীগঞ্জে ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬২৩ জনে, সুস্থ হয়েছেন ২৬৭০ জন এবং মারা গেছেন ৪২ জন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বল এসব তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার একজন মারা গেছেন। তিনি প্রায় এক মাস আগে করোনায় আক্রান্ত হন।
এ বিষয়ে বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফি জানান, তোকাম্মল হোসেন কামাল বায়তুল আমান জামে মসজিদের সেক্রেটারি ছিলেন। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বেলা ২টায় বায়তুল আমান জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১০/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন