editor
প্রকাশিত: 6:24 PM, November 21, 2021
ছাতক প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের ৩ দিন পর রাবার বাগান থেকে মিনা বেগম (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিনা বেগম মির্জাপুর ইউনিয়নের কামাশী গ্রামের মঈনু মিয়ার মেয়ে ও স্থানীয় একটি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।
রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভেতরে ওই শিশুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মিনার ভাই আবুল হোসেন জানান, গত শুক্রবার কেনাকাটা করতে স্থানীয় শমসেরগঞ্জ বাজারে যায় মিনা। এরপর থেকে সে নিঁখোজ ছিল। শনিবার তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে আজ রোববার সকালে রুপাইছড়া রাবার বাগানে তার বোনের লাশ পাওয়া যায়।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। তার পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্ত শেষে মূল ঘটনা কী তা বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে