editor
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক না ফেরার দেশে
অনলাইন ডেস্ক
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গাজীপুর জেলা জজ থাকা অবস্থায় আমির হোসেন ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সবশেষ ২০১৭ সালের ১১ অক্টোবর বিচারপতি আমির হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
1 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান
8 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও
4 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের
1 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
4 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক
8 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
7 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building
4 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে