editor

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

কারা নির্যাতিত বিএনপি নেতা  মিঠুর আগমনে জুড়ীতে আনন্দ মিছিল

কারা নির্যাতিত বিএনপি নেতা  মিঠুর আগমনে জুড়ীতে আনন্দ মিছিল

1

এম এম সামছুল ইসলাম :  মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি কারা নির্যাতিত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমদ মিঠু জামিনে মুক্তি পেয়ে নিজ জন্মস্থান জুড়ীতে আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ  ও সহযোগী সংগঠন। শনিবার (১৭ আগস্ট) বিকেলে এ আনন্দ মিছিল জুড়ী ক্লাব রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে নাশকতার অভিযোগে পল্টন থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার হন বিএনপি নেতা নাসির উদ্দিন মিঠু।মৌলভীবাজার  ১ (জুড়ী – বড়লেখা) আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী নাসির উদ্দিন মিঠুকে গত ২৬ জুলাই রাতে তাঁর ঢাকার বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে তাঁকে পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। ছাত্র জনতার তীব্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে পরদিন মঙ্গলবার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে জামিনে মুক্তি পান নাসির উদ্দিন আহমদ মিঠু।
জুড়ীতে আনন্দ মিছিল পরবর্তী পথসভায় মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন মিঠু জানান, শেখ হাসিনার দুঃশাসন ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী ছাত্র জনতার এই বিজয় যেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। মনে হচ্ছে আমরা আবার স্বাধীন হলাম। এই আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের অভিনন্দন ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। নাসির উদ্দিন মিঠু দেশের বর্তমান পরিস্থিতিতে সব ধরনের সহিংসতা থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান। দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সব ধরনের আক্রোশ, প্রতিশোধ ও সংঘাত পরিহার করে দেশের স্বার্থে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান বিএনপি নেতা।
এ সময় উপস্থিত ছিলেন,জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সিনিয়র সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি ও কৃষক দলের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম,উপজেলা বি এন পির
সহ-সভাপতি এমএ মোহাইমিন শামীম, ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, নামর হাজী,  সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা ও গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ইসহাক আলী,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোলা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজা, যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ, যুগ্ম আহ্বায়ক ইনতিয়াজ গফুর মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিবাকর দাশ, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য আব্দুর রাহিম
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জুড়ী উপজেলা শাখার সদস্য সচিব দেলওয়ার হোসেন,পশ্চিমজুড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমেদ, কলেজ শাখার আহমেদ জব্বার, সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেন, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা রেজান আলী, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জালাল মিয়া, হাবিবুর রহমান, সেলিম আহমদ, বিল্লাল হোসেন, ফারুক আহমেদ, আবুল কাশেম, আব্দুর রব, সহ  বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এছাড়াও অবস্থান কমসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

5

ছবিযুক্ত : জুড়ীতে আনন্দ মিছিল

6

বার্তা প্রেরক: মোঃ সামছুল ইসলাম
জুড়ী -মৌলভীবাজার
মোবা: ০১৭৭৬০৮৮৪২৩
তাং: ১৮/৮/২০২৪ ইং

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

3 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

5 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

6 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

1
3