editor
প্রকাশিত: 10:51 PM, June 19, 2023
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবী মোঃ কামরুল হোসেন রাজীব এর ঘুড়ি মার্কার সমর্থনে সর্বশেষ নির্বাচনী প্রচারণা মিছিল বের হয়।
গত ১৯ জুন সোমবার রাতে কাউন্সিলর প্রার্থীর নয়াসড়কস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে ওয়ার্ডের মুরব্বিয়ান, সমাজসেবী, ব্যবসায়ী, যুব সমাজ সহ সমর্থকদের নিয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে নির্বাচনী প্রচার মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে পথসভায় মিলিত হয়।
পথসভা ও নির্বাচনী মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী নাজমুল ইসলাম মছরুর, নজরুল হোসেন, আওলাদ হোসেন, আহমদ হোসেন, আলী হোসেন, অজিদ ভট্টাচার্য্য, শংকর দাস, আকরাম হোসেন, আশরাফ হোসেন, হোসেন আহমদ, জুনায়েদ আহমদ রাসেল, রাসেল দাস, জাকির হোসেন, যুব সমাজের মধ্যে সাঈদ আহমদ, নপু সেন, আরিফ, জাহেদ, নাসির, সাজ্জাদ, মনজু, লিটন, জুনেল, ফাহিম, রুবেল, মুজিব, সাকি হাজারী, আবুল হোসেন, কাবুল হোসেন, কয়ছর আহমদ, রাহেল, মুজিব, মালু মিয়া, খলিল, মুর্শেদ, আরিফ, ওয়েছ, সেবুল, শিপন, রাহিদ, সুমন দাস, অন্দ্রিয় দাস, রাজিব দাস, রুবায়েত হোসেন, সৌরভ, তুষার, সোহেল, লাবু, ব্রজ, শরীফ, নাসির, আলতা মিয়া প্রমুখ। এছাড়াও অসংখ্য সমর্থবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী শেষ পথসভায় কাউন্সিলর প্রার্থী কামরুল হোসেন রাজীব ঘুড়ি মার্কায় ভোট চেয়ে বলেন, সমাজ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আপনাদের পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো। ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়ন কার্যক্রম গতিশীল ও পরিবর্তন করার লক্ষ্যে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি।
ওয়ার্ডের জনগণের দোয়া ও সহযোগিতা পেলে ঘুড়ি মার্কার বিজয় নিশ্চিত হবে। তিনি বলেন, আমি নেতা বা কাউন্সিলর নয়, আপনাদের সন্তান, ভাই, বন্ধু ও সেবক হিসেবে কাজ করতে চাই। তাই আমাকে আগামী ২১ জুন নির্বাচনে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ১৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন