editor
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৩
স্টাফ রিপোর্টার
সিলেটে এ মৌসুমে তিন ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটিকে চলতি মৌসুমের তিন ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত বলছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সিলেট সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটে তিন ঘণ্টায় এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী ৪৮ ঘণ্টা এবং পরবর্তী ৫ দিন সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র বলছে, সিলেটে কয়েক দিন ধরে দিনের বেলা বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সকালের দিকে নদ-নদীর পানি কম থাকছে, সন্ধ্যার দিকে গিয়ে বেড়ে যাচ্ছে। অন্যদিকে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে। এতে সিলেটের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় বন্যার আশঙ্কা নেই।
পাউবো সূত্রে আরও জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ছয়টার দিক থেকে আজ রোববার বেলা তিনটায় নদ-নদীর পানিপ্রবাহের উচ্চতা কিছুটা কমেছে। তবে সীমান্তবর্তী এলাকাগুলোর নদ-নদীর পানিপ্রবাহের উচ্চতা বেড়েছে। সুরমা নদীর কাইনাঘাট পয়েন্টে পানির বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। সেখানে শনিবার সন্ধ্যা ৬টায় ছিল ১২ দশমিক ১৩ সেন্টিমিটার। রোববার বেলা ৩টায় সে পয়েন্টে কিছুটা কমে ১১ দশমিক ৭০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীর সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। সেখানে শনিবার সন্ধ্যা ৬টায় ছিল ৯ দশমিক ৯৪ সেন্টিমিটার। রোববার বেলা ৩টায় সে পয়েন্টে পানি ৯ দশমিক ৮৫ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
তবে কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি বেড়েছে। শেওলা পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। সে পয়েন্টে শনিবার সন্ধ্যা ৬টায় ছিল ১০ দশমিক ৬৭ সেন্টিমিটার। রোববার বেলা ৩টায় সে পয়েন্টে পানি ১০ দশমিক ৮১ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। শনিবার সন্ধ্যা ৬টায় সে পয়েন্টে পানি ৯ দশমিক ১৪ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। রোববার বেলা তিনটায় নদীর সে পয়েন্টে পানি এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
ধলাই নদের ইসলামপুর পয়েন্টে পানি শনিবার সন্ধ্যা ছয়টার তুলনায় বেড়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় ৯ দশমিক ৮৪ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হলেও রোববার বেলা তিনটায় সে পয়েন্টে পানি ১০ দশমিক ২০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল।
পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, কয়েক দিন ধরে দিনের বেলায় বৃষ্টিপাত হচ্ছে। আবার রাতের দিকে বৃষ্টি হচ্ছে না। এর ফলে সারা দিনের বৃষ্টিতে সন্ধ্যার দিকে নদ-নদীর পানি বাড়ছে। রাতে বৃষ্টি না হওয়ায় কমে যাচ্ছে। এ ছাড়া ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এর ফলে সীমান্ত এলাকার নদ-নদীতে পানি বাড়ছে। এ অবস্থায় সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের বন্যার সম্ভাবনা কম।
8 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
6 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
4 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
2 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
5 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
7 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা