editor

প্রকাশিত: 6:40 PM, December 25, 2024

জনগণের ভোটে সরকার গঠনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে : আরিফ

কাজীটুলা লোহাপাড়ায় বিএনপির দোয়া ও সংবর্ধনা

জনগণের ভোটে সরকার গঠনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে : আরিফ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালোদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে। বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশের প্রতিটি খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। দেশ পুনর্গঠনে যত দ্রুত সম্ভব জনগনের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব নেয়া প্রয়োজন। তিনি বলেন, জনগণের মতামত ও ঐক্যমত ব্যতীত সংস্কার সম্ভব নয়। জনগণ বিএনপিকে ক্ষমতায় আনলে সবার মতামত নিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বিএনপি।

সিলেট নগরীর কাজীটুলা লোহাপাড়ায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় বেগম খালোদা জিয়া মুক্তি পরিষদের সাবেক আহবায়ক ও জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট মহানগরের সাবেক সভাপতি মো. আলী আকবরের উদ্যোগে ও সাবেক ছাত্রদল নেতা কানাডা প্রবাসী জাকির আলী ছাদিকের সহযোগিতায় আয়োজিত জমকালো সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ও তাদের দোসররা বিএনপি ও জিয়া পরিবার নিয়ে জঘন্য মিথ্যাচার করেছে। জনগণ আওয়ামী ফ্যাসিবাদীদের আন্দোলনের মাধ্যমে গদি থেকে টেনে নামিয়েছে। এখন স্বৈরাচারের দোসররা সক্রিয়। তারা অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র-জনতার জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে মরিয়া। স্বৈরাচারী দোসরদের চক্রান্ত নস্যাৎ করতে ও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কানাডা পূর্ব বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক এবং যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. হাসনাত আলী। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আম্বরখানা মসজিদের প্রধান ইমাম হাফিজ মাওলানা সালেহ আহমদ।

সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্ঠা সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জজকোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন, কানাডা পূর্ব বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ সেলু, বিএনপি নেতা নাবিল আহমদ মেম্বার, মহানগর বিএনপি নেতা শাকিল আহমদ, বিএনপি নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা আলী হায়দার হৃদয়, মো. আজাদ লস্কর, আসাদুজ্জামান আসাদ, রোহান বাছির, জহির আলী স্বাধীন, আব্দুর রহিম, অপু আহমদ শাকিল আহম, নাফি আহমদ, আসাদ আহমদ, শাওন আহমদ, মো. আব্দুল্লাহ, আব্দুল মুমিন, নাদিম আহমদ রাফি আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে