editor
প্রকাশিত: 4:15 PM, March 4, 2025
এতদ্বারা সিলেট জেলার আওতাধীন উপজেলা ও পৌর শহরের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং দলীয় সিদ্ধান্ত অনুসারে, সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী রমজান মাস উপলক্ষে দলের পক্ষ থেকে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত নিজেদের সামর্থ অনুযায়ী, বাহুল্য পরিহার করে সাদাসিধাভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করার নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছেন:
১. ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মসজিদ বা বাজার সংলগ্ন খোলা স্থানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে হবে।
২. ইফতার ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।
৩. ব্যানারে শুধুমাত্র ‘ইফতার ও দোয়া মাহফিল’ লেখা থাকবে, বাড়তি কিছু সংযোজন করা যাবে না।
৪. আগামী ২০ রমজানের মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
৫. ইফতার মাহফিলের সময়সূচি, ছবি ও সংবাদ জেলা বিএনপির দফতরে প্রেরণ করা বাধ্যতামূলক।
৬. জেলা বিএনপির প্রতিনিধি এসব মাহফিলে উপস্থিত থাকবেন, এবং দলীয় শৃঙ্খলা মেনে সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে হবে।
৭. যেকোনো অনিয়ম, অবহেলা বা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।
4 4 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
4 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা