editor

প্রকাশিত: 9:56 PM, March 8, 2025

দেশের শৃঙ্খলা ফেরাতে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই : খন্দকার মুক্তাদির

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই

দেশের শৃঙ্খলা ফেরাতে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই : খন্দকার মুক্তাদির

8

সিলেটের সময় :: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আরোও বলেন, গত ১৭ বছর ভয়ংকর সময় পার করেছি এদেশের মানুষ। একটা পাথর আমাদের বুকে ছিল। সেই পাথর আমাদের দেশের সকল স্থরকে ধ্বংস করেছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান নিয়ে তিনি বলেন, গত বছর ছাত্র-জনতার হাত ধরে নতুন বাংলাদেশের সৃষ্টি হলেও এখন পর্যন্ত দেশে শৃঙ্খলা ফিরে নিয়ে ফ্যাসিসের দোসররা বিভিন্ন ভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই সকল বিশৃঙ্খলা কাটিয়ে দেশের শৃঙ্খলা ফেরাতে একটি গণতান্ত্রীক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার (৮ মার্চ) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডে মোল্লারগাঁওস্থ গোপশহর মাঠে সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন মিডল্যান্ড ইউকের সভাপতি জমিরুল ইসলাম সিরাজের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই। স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনও ঝুঁকিমুক্ত নয় তাই সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশে নির্বাচিত সরকারের বিকল্প নেই। আগামীতে দেশে যেনো আর কোনো ফ্যাসিস্ট সরকার ফিরে আসতে না পারে সেজন্য আমাদের কাজ করতে হবে।
মদিনাতুল উলুম খিত্তা গোপশহর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আশরাফ খানের সভাপতিত্বে ও মহানগর বিএনপি তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এবং ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাহবুদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ খাঁন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুরশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডা. এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, এমদাদ হোসেন, কামাল হাসান জুয়েলম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ইসহাক আহমদ, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন রানা, মো ফাহিম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা যুবদলের সহ-গণ বিষয়ক সম্পাদক লিমন, সদস্য মাসুম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-গণ সংযোগ সম্পাদক আকতার উদ্দিন মিজান, মহানগর ছাত্রদলের সদস্য আলী হোসেন,সেলিম উদ্দিন, এ আর রাজু, মুন্না খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা তোফাজ্জল হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মুহিত মানিক ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাসিমুজ্জামান।-বিজ্ঞপ্তি

1

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

3 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

4 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

5 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

7 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

1 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

8 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

1 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

3 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
2