admin

প্রকাশিত: 11:57 AM, July 8, 2023

বড়লেখায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট॥ আহত ২

বড়লেখায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট॥ আহত ২

হামলায় ভাংচুরকৃত ব্যাবসা প্রতিষ্ঠান

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। আহতরা হলেন শাহবাজপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো ইসমাইল আলী ও তার ছেলে সফিকুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (৭ জুলাই) শুত্রবার উপজেলার শাহবাজপুর বাজারে ‘আলী ভেরাইটিজ ষ্টোর’ নামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আওয়ামীলীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিনের পোষ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ১০/১২ জন মাস্তান পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র, দা, কুড়াল নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র তছনছ করে দেয়। দোকানে বসে থাকা ইসমাইল আলী ও তার ছেলে সফিকুল ইসলাম’কে মারপিট করে আহত করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা নগদ টাকা, মালপত্র নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উল্লেখ্য, রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জন্য এই হামলা করা হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি বলে জানান বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান। তিনি বলেন মামলা পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভিকটিমের স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আহত ২ জনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষ হলেই মামলা করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে