admin
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৫
ডেস্ক রিপোর্ট
২৪ জুলাই গনঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট মুক্ত দেশে ১৫/২০ বছর পরে কেন ধরনের ভয়ভীতি ও হয়রানি আশংকা ছাড়া মুক্ত পরিবেশে লাখো মুসল্লির অংশ গ্রহণে সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহে ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
মেঘাছন্ন আকাশ আর সুশীতল বাতাসে সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
একই সময়ে শাহজালাল রহ. দরগা প্রাঙ্গণে এবং আলীয়া মাদ্রাসা মাঠে রড় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির দরগাহর জামাতে নামাজ আদায় করেন, আরেক উপদেষ্টা আরিফুল হক চৌধুরী শাহী ঈদগাহতে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাথে ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময়ে অংশ গ্রহণ করেন। খন্দকার মুক্তাদির তার কাজিরবাজারস্থ বাস ভবনে দিনভর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আর জামাতের শীর্ষ নেতারা আলিয়া মাদ্রাসা মাঠে নামাজ আদায় করেছেন।এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্হা ছিল।
শাহী ঈদগাহর ঐতিহাসিক ময়দানে আওয়ামী শূন্য সিলেটে অত্যন্ত সৌহার্দ্যপূর্ন পরিবেশ অনুষ্ঠিত বিশাল প্রধান জামাত ইমামতি করেন নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন।
এর আগে নসিহত পেশ করেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। শুরুতে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান রেজা উন নবী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম ও ডিআইজি মুশফেকুর রহমান।
জমাতের খুতবা প্রদান ও নামাজ শেষে মুনাজাত পরিচালনা করেন উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (বরুণী)।
মুনাজাতে মুসল্লিরা নিজেদের গুনাহ মাফ চেয়ে স্রষ্টার কাছে কান্নায় ভেঙে পড়েন। এছাড়া দেশ, জাতি ও বিশ্বমুসলিমের কল্যাণে দোয়া করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এসময় শাহী ঈদগাহে পরম এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
2 শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দানিয়েল হাসানের পিতা শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি
6 বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার
7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ
1 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি
7 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রকৃত ধর্মীয় জ্ঞান মানুষকে মানবতা, নৈতিকতা ও সহনশীলতার
2 সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক বলেছেন, ছাত্র সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার
8 স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুমান আহমদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও
6 স্টাফ রিপোর্টার: লাখো মানুষের উপস্থিতিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে আল্লামা