editor
প্রকাশিত: 5:41 PM, July 19, 2025

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়ায় ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে। স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করে স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করবে বিএনপি। প্রান্তিক পর্যায়ে সম্প্রসারিত করে উন্নত চিকিৎসা সুবিধা দেশের মফস্বল পর্যায়ে পৌছে দেবে। তিনি আরোও বলেন, বিএনপির ক্ষমতায় গেলে পরিকল্পনা করে জনবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের উন্নয়নে কাজ করবে। বিএনপি একটি নারী বান্ধব দল এবং নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি ঐতিহাসিক অবদান রেখে আসছে।
তিনি বলেন, আগামী দিনেও বিএনপি নারী উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখবে। গ্রামে গ্রামে গিয়ে সাধারণ নারীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি ছড়িয়ে দিতে হবে।
তিনি শনিবার (১৯ জুলাই) সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়ায় ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৪ নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়জু’র বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির উপদেষ্ঠা মকবুল আলী, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আহমদ জাকির, সহ-সাধারণ সম্পাদক মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক রুমন ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলেমান আহমদ, সহ-সভাপতি মুহিদ মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক, সহ-সভাপতি জাহাঙ্গীর মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাধন মিয়া। মহিলাদের পক্ষ থেকে বক্তব্যে রাখেন জুমেরা রহমান জবা, সুমি বেগম, মিনা বেগম, ফাতিমা বেগম, নাজিয়া বেগম, সুফিয়া বেগম, আম্বিয়া বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি

5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে