editor

প্রকাশিত: 10:16 AM, August 7, 2024

সুনামগঞ্জের জামালগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে বিএনপি কতৃক হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে

সুনামগঞ্জের জামালগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে বিএনপি কতৃক হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে

2

আওয়ামীলীগ সরকারের পতনের পর পরই দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ নেতা কর্মীদের বাড়িতে হামলা চালায় বিএনপি। ০৬ই আগষ্ট মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজনৈতিক পূর্ব জের ধরে জামালগঞ্জ উপজেলার গোলকপুর ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার হোসেন এর বাড়িতে দশ থেকে পনের জন বিএনপির নেতাকর্মীরা হানা দেয়।

6

স্থানীয় সূত্রমতে দেলোয়ার হোসেনের ছেলে বদরুদ্দোজা আকাশ বেশ কিছুদিন থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। দেশে থাকাকালীন তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এমনকি বিদেশে অবস্থানরত অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথেও ব্যপক ভাবে জড়িত আছেন। আওয়ামীলীগ সরকারের দেশ ত্যাগের পরপরই তার বাড়ি সহ এলাকার বেশ কয়েকটি বাড়িতে গিয়ে হানা দেয় বিএনপির লোকজন।
বদরুদ্দোজা আকাশ এর বাবা দেলোয়ার হোসেনের সাথে কথা বলে জানতে পারা যায় যে, শুধুমাত্র রাজনৈতিক কারনে এরুপ হুমকি আর ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।ছেলে দেশে থাকাকালীন ছাত্রলীগ এর রাজনীতি করায় এখন বিএনপির নেতাকর্মীরা এরূপ আচরন করতেছেন। এসময় তারা হুমকি দেন যে, আওয়ামীলীগ সরকার পালাইছে এখন ক্ষমতা আমাদের কাছে। আকাশ দেশে থাকাকালীন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো সে যেনো ভবিষ্যতে কখনো দেশে না আসে। আগামীতে কখনো দেশে আসলে তার বিরুদ্ধে একশন নেয়া হবে বলেও হুমকি দেন বিএনপির এই নেতারা। দেলোয়ার হোসেন আরো বলেন এলাকায় থাকা আরো বেশ কিছু আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িতে গিয়েও একই ভাবে হুমকি প্রদান করেছে তারা। এসময় বাড়িতে উপস্থিত থাকা নারী ও শিশুরা ভয়ে আতংকে অসুস্থ হয়ে পড়ে।

8

উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একপ্রকার থমথমে অবস্থা বিরাজ করছে। এব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা বা সাধারন ডায়রি করা হয় নি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

3 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

1
4