editor
প্রকাশিত: 7:32 PM, March 8, 2021
ডেস্ক রিপোর্ট
অনেকবার অনেক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবুও নিজের লাগাম টেনে ধরেননি সিলেটে সাংবাদিক নামধারী মো. মতিউর রহমান। সর্বশেষ তাকে একটি দৈনিক পত্রিকার থানা প্রতিনিধির পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষের কাছে মতিউর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে তাকে সে পত্রিকা থেকে বরখাস্ত করা হয়।
জানা গেছে, সিলেট এয়ারপোর্ট থানাধীন সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের দেবাইরবহর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে মো. মতিউর রহমান সাংবাদিক পরিচয়ে এলাকায় নানা অপকর্ম করে বেড়ান। ঘুষবাণিজ্য, দালালিসহ মামলাবাজি করে এলাকার বিভিন্নজনকে- এমনকি নিজের আপন বোনের স্বামীকে মামলা দিয়ে হয়রানি করেছেন মতিউর।
২০১৯ সালে তার বিরুদ্ধে দারিদ্র্য বিমোচনের সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ ব্যাপারে স্থানীয়রা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়েরের পর অপরাধ স্বীকার করে মতিউর রহমান এলাকাবাসীর সঙ্গে আপোস করেন।
মতিউর সিলেটের একটি আঞ্চলিক দৈনিক সংবাদপত্রের বিমানবন্দর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় এতদিন যাবত এসব অপকর্ম করে বেড়াচ্ছেন। এলাকাবাসী মতিউরের কর্মকাণ্ডে অতীষ্ট হয়ে অবশেষে গত ২৭ ফেব্রুয়ারি ওই সংবাদপত্রের সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
সে অভিযোগ পেয়ে তদন্তসাপেক্ষে অভিযোগের সত্যতা পেয়ে মতিউরের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে বরখাস্ত করেন পত্রিকা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ সোমবার (৮ মার্চ) ওই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন