editor
প্রকাশিত: 9:50 PM, May 24, 2021
শাবি প্রতিনিধি
কথাসাহিত্য ক্যাটাগরিতে চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক-২০২১ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. নিলুফা আক্তার।
চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সোমবার (২৪ মে) পদকপ্রাপ্তদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে রোববার (২৩ মে) বিকেলে জুরি বোর্ডের প্রধান সমন্বয়কারী কবি শিউলী মজুমদার ও উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী জয়ন্তী ভৌমিকের যৌথ বিবৃতিতে এ পদক ঘোষণা করা হয়।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত বছর এ আয়োজন বন্ধ থাকায় এবার ২০২০ ও ২০২১ সালের পদক একসঙ্গে দিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে সারাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২ জনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে কথাসাহিত্য ক্যাটাগরিতে শাবিপ্রবি শিক্ষক ড. নিলুফা আক্তার রয়েছেন।
অধ্যাপক ড. নিলুফা আক্তার কাছে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘চর্যাপদ সাহিত্য একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা নিভৃতে সাহিত্যচর্চা করি তাদের জন্য এই স্বীকৃতি একটি ইতিবাচক দিক। সাহিত্যচর্চার জন্য যেমন গোষ্ঠীগত চেতনা সহযোগিতার প্রয়োজন হয় না; তেমনি কাজের মূল্যায়ন যারা করার তারা ঠিকই করেন। মূল্যায়নকারীর ওজনের চেয়ে বরং তিনি বা তারা কতটুকু নিষ্ঠ সেটা গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় আমি চর্যাপদ সাহিত্য একাডেমির একনিষ্ঠতা ও শুদ্ধতাকে সাধুবাদ জানাই।’
পদকপ্রাপ্তিতে অধ্যাপক ড. নিলুফা আক্তারকে অভিনন্দন জানিয়েছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘বাংলা সাহিত্যের শিক্ষক হিসেবে তার অবদান প্রশংসাযোগ্য। আশা করি, শিক্ষা ও গবেষণার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন অঙ্গনে সবসময় তার সরব উপস্থিতি অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক ও চাঁদপুরের কৃতী ব্যক্তি কবি দোনাগাজীর সম্মানে ২০১৯ সাল থেকে পদক প্রবর্তন করে চর্যাপদ একাডেমি। এরপর থেকে প্রতি বছর সারাদেশ থেকে শিল্প-সাহিত্যের শুদ্ধতম ব্যক্তিদের খুঁজে বের করে এ পদক দেয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে