editor
প্রকাশিত: 3:11 PM, October 5, 2021

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বর্ধিত সভা
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে স্থানীয় দক্ষিণ সুরমায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা সম্মেলন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রব চৌধুরী ফয়সল বলেন, আওয়ামী ফ্যাসিবাদী অপশাসনে জাতি আজ দিশেহারা হয়ে মুক্তির প্রহর গুনছে। এমতাবস্থায় গণতন্ত্রকামী জনতাকে নেতৃত্ব দিতে বিএনপিকে এগিয়ে আসতে হবে। বিএনপির হাই কমান্ডের নির্দেশে বিএনপি পূণর্গঠন কার্যক্রম চলছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নির্ধারিত সময়ের মধ্যেই সকল ইউনিয়ন ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির কাউন্সিল সফল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী তৃনমূল বিএনপি গঠন সময়ের অপরিহার্য দাবী। তাই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তৃনমূল বিএনপিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস শহীদ পংকী, মো: আত্তর আলী, জিল¬ুর রহমান শোয়েব, শাহ মাহমদ আলী, মুহিবুর রহমান মুহিব, শামীম সিদ্দিকী, মনিরুল ইসলাম তুরন, কুহিনুর আহমদ, আমিনুর রহমান চৌধুরী সিফতা, আব্দুল মালেক মল্লিক, মো. ফজলে রাব্বি আহসান, শাহ আব্দুল মুকিত, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী নামর আলী, দাউদপুর ইউনিয়নের আহ্বায়ক আতাউর রহমান আতা, সিলাম ইউনিয়নের আহ্বায়ক মোঃ নজমুল ইসলাম, লালাবাজার ইউনিয়নের আহ্বায়ক মোঃ জাহির আলী, জালালপুর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাই মাসুক, তেতলী ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল আহমদ, বরইকান্দি ইউনিয়ন আহ্বায়ক ডা: এনামুল হক, কুচাই ইউনিয়ন প্রতিনিধি বজলুর রহমান ফয়েজ, মোল্লারগাও ইউনিয়ন প্রতিনিধি মোঃ আব্দুল লতিফ খান ও কামালবাজার ইউনিয়ন প্রতিনিধি এনামুল হক মাক্কু প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন