editor

প্রকাশিত: 8:53 PM, December 1, 2021

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ ক্ষমতা প্রয়োগের অভিযোগ

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ ক্ষমতা প্রয়োগের অভিযোগ

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ ক্ষমতা প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সিলেট বন বিভাগের সারি রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ ক্ষমতার দাপটের অভিযোগ উঠেছে। এই বিষয়ে বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকের কাছে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রাতারগুল গ্রামের বাসিন্দা পক্ষে শেখ তমিজ উদ্দিন একটি অভিয়োগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট বন বিভাগের সারি রেঞ্জের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন এক আতংকের নাম। বেশ কয়েকবছর আগে রেঞ্জ অফিসার সাদ উদ্দিন নিজের ব্যক্তিগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর অনেকের সাথে ব্যক্তিগত বিরোধে জড়িয়ে পড়েন। সে নিজের সরকারি পদের ক্ষমতাকে অপব্যবহার করে বন বিভাগকে ঢাল হিসেবে ব্যবহার করে গ্রামের মানুষের বিরুদ্ধে রাতারগুলের সাবেক বিট কর্মকর্তা প্রদীপ মন্ডলকে দিয়ে একে একে ৮টি মামলা দায়ের করান।

 

মামলাগুলো করা হয় সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিতভাবে। সে রাতে আধাঁরে বন বিভাগের ওই এলাকার মূর্তা বাগান নিজের লোক সোহেল বাহিনী দিয়ে উপড়ে ফেলে পরদিন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করায়। সে প্রতিটি মুহুর্তে এলাকায় সাধারণ মানুষকে হয়রানী করে আসছে। এই বিষয়ে সিলেট বিভাগের উর্ধতন কর্মকর্তঅদের কাছে সত্যটা জানানোর চেষ্টা করেও ব্যর্থ হন এলাকাবাসী। সে যেকোন ভাবে উর্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করে ফেলে।

 

অভিযোগে আরো উল্লেখ করেন সিলেট বন বিভাগের সারি রেঞ্জের অধিনস্ত রাতারগুলে পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশের সময় সাদ উদ্দিন তার নিজেদের লোক অবৈধভাবে ইজারা ছাড়া সরকারি ভূমি থেকে মাথাপিছু ৫৭ টাকা করে আদায় করে। যা সম্পুর্ন আইন বহির্ভূত। শুধু তাই নয়, বহুবছর ধরে রাতারগুলের শত শত একর জমি বেদখলে আছে যা থেকে প্রতিমাসে ও বছরে নিয়মিত মাসোহারা আদায় করেন সে। রাতারগুলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভ্রমণ করতে আসেন। তারা স্থানীয় লোকদের নৌকা ভাড়া করে ভ্রমণ করেন। সাদ উদ্দিন ওইসব নৌকার মালিকদের কাছ থেকে নিয়মিত দৈনিক ও সাপ্তাহিক মাসোহারা আদায় করেন।

 

গ্রামবাসী অভিযোগে আরোও উল্লেখ্য করেন যে, গত ২৮ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাদ উদ্দিন তার বাহিনীর সদস্য সোহেলকে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করে। একজন সরকারি কর্মকর্তা হয়ে সোহেলের নির্বাচনী প্রচারণা চালান সে। ২৭ নভেম্বর পর্যন্ত সাদ উদ্দিন আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সোহেলের নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন।

 

সাদ উদ্দিনের কুকীর্তি সবসময়ই ধরা ছোয়ার বাইরে থেকে যায়, যেমনটি ঘটেছে সারি রেঞ্জের অধিনে জাফলং বিটে। জাফলং বিটের অধিনে বেশিরভাগ জায়গা বছরের পর বছর ধরে পাথর ক্রাশার মালিকদের কাছে বেদখলে রেখে মাসিক ও বছর ভিত্তিক মাসোহারা নেন নেয় সাদ। কয়েকমাস আগে এক স্থানীয় সাংবাদিকের গোপন অনুসন্ধানি ভিডিওতে বেরিয়ে আসে এসব খবর। সাদ উদ্দিন দ্বারা ব্যবহার হওয়া বিট কর্মকর্তা জহিরুল ইসলাম এসব অপকর্ম করে এখন ক্লোজড অবস্থায় আছেন। বহু বছর ধরেই সাদ বন ও বনের জায়গা এভাবে দখল করে অবৈধ ভাবে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। শুধু সাবেক বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের সাহসী পদক্ষেপে কয়েক দফা জাফলংয়ে অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কিন্তু কয়েক মাস পর আবার ঠিকই ওইসব জায়গা মাসোহারা খেয়ে অবৈধ দখলে দিয়ে দেন সাদ উদ্দিন। সেই ১০ বছর যাবত সিলেটে কর্মরত আছে। বদলীর আবাস পেলে তিনি উর্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করে পূর্ণবহাল থাকেন।

 

এলাকাবাসীর দাবি বাংলাদেশ বন অধিদপ্তর সাদ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করলে এলাকার বন, পরিবেশ ও হয়রনী থেকে সাধারণ মানুষ অনেকটা মুক্তি পাবে।

 

এই বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি নতুন যোগদান করেছি। সবকিছু এখনে জানি না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযোগ গুলো বিষয়ে সিলেট বন বিভাগের সারি রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন বিভিন্নভাবে মিথ্যা দাবি করলে প্রতিবেদক প্রমাণ হাতে আছে বলে তিনি কোন উত্তর দিতে পারেন নি।

 

 

(সংবাদে প্রকাশিত সকল তথ্য (ছবি ও ভিডিও) ও অভিযোগপত্র সহ জরুরি সকল কাগজ সিলেটের সময়ের কাছে আছে।)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন