editor
প্রকাশিত: 4:10 PM, October 28, 2022

জাতীয় শিক্ষক দিবসে বাশিস’র আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিক্ষক দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও মহানগর।
সিলেট নগরীর রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বৃহস্পতিবার রাতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো: আব্দুল মান্নান খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট অঞ্চলের সভাপতি মো: কবির খান, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলার সাবেক সভাপতি এএইচএম ইসরাইল আহমদ, সিলেট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলার সভাপতি মো: মামুন আহমদের সভাপতিত্বে ও দি এইডেড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: ফয়সল আহমদের পরিচালনায় বক্তব্য দেন, সহকারি শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি ও দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক শমসের আলী, কায়স্থরাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মহি উদ্দিন, বাশিস সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রসময় উচ্চ বিদ্যলয়ের সহকারি প্রধান শিক্ষক অসিম রঞ্জন তালুকদার, বাশিস সিলেট মহানগরের সাবেক সভাপতি ও বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আহমদ আলী, সফির উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রশিদ আহমদ, বাশিস সিলেট মহানগরের সভাপতি ও রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মুমিত, বাশিস সিলেট জেলার সাধারণ সম্পাদক ও দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমসের আলী, বাশিস ওসমানী নগরের সাংগঠনিক সম্পাদক ও কেজিডিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাশিস কানাইঘাটের সহ-সভাপতি ও জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ প্রমুখ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে