editor
প্রকাশিত: 12:15 PM, June 27, 2023
বিশ্বনাথ প্রতিনিধি
আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭নং দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক পেয়েছেন সাংবাদিক এমআর টুনু তালুকদার।
সোমবার (২৬ জুন) দুুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা গোলাম সারওয়ার তাকে ঘোড়া প্রতীক বরাদ্ধ দেন।
এর পূর্বে গত ১৮ জুন কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করার পর সোমবার প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন সাংবাদিক টুনু তালুকদার।
প্রতীক পেয়ে এম আর টুনু তালুকদার বলেন, বিগত দুই বছর ধরে এলাকায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সোমবার ঘোড়া প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবো। আর আগামী ১৭ জুলাই ‘ঘোড়া’ প্রতীকে ভোট দিয়ে ইউনিয়নবাসী আমাকে নির্বাচিত করলে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করাই হবে আমার মূল কাজ। এজন্য ইউনিয়নবাসীর দোয়া-ভালবাসা ও ভোট কামনা করছি।
প্রসঙ্গত, সাংবাদিক এম আর টুনু তালুকদার উপজেলার দেওকলস ইউনিয়নের জগতপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি দেওকলস ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ছোট মিয়ার পুত্র। সাংবাদিক টুনু তালুকদার বর্তমানে আনন্দ টিভিতে সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়া সিলেটের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন সিলেট জেলা প্রেসক্লাব ও সিলেট ইমজা’র সদস্যের দায়িত্বে রয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক