editor
প্রকাশিত: 5:32 PM, June 10, 2024
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সম্বর্ধনা প্রদান করা হয়।
রোববার ( ৯ জুন) সন্ধায় আগরতলায় গীতাঞ্জলি স্টেট গেস্ট হাউজে এক অনুষ্ঠানে ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের পক্ষ থেকে এ সম্বর্ধনা প্রদান করা হয়।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক ডা.স্বপ্নীল আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন,বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে ভারতের বড় অবদান রয়েছে। তাদের সঙ্গে আমাদের ভূ-তাত্ত্বিক বাস্তবতায় সীমানার প্রাচীর থাকলেও, আত্মার সর্ম্পক ছিন্ন হওয়ার নয়।
অধ্যাপক স্বপ্নীল বলেন, বাংলাদেশে এমন মানুষ নেই বঙ্গবন্ধুকে, ভারত বাংলাদেশের সম্পর্ককে স্মরণ করবে না। ষড়যন্ত্র হয়েছে হবে তবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার শক্তি থেমে যাবে না।
অনুষ্ঠানে ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে আগরতলা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা আয়োজিত “৭ম এইচএফটি লিভারকন কনফারেন্সে তিনি লিভার সিরোসিস চিকিৎসায় স্টেম সেল থেরাপি ও তাঁর সহধর্মিণী একই বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের অধ্যাপক নুজহাত চৌধুরী উইলসন্স ডিজিজের উপর লেকচার প্রদান করেন।
3 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
6 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
4 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
6 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
4 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
3 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়