editor

প্রকাশিত: 4:19 PM, December 31, 2021

সিলেট অঞ্চলে শীতের তীব্রতা বেশি

সিলেট অঞ্চলে শীতের তীব্রতা বেশি

সিলেট অঞ্চলে শীতের তীব্রতা বেশি

6

নিজস্ব প্রতিবেদক
৩০ বছর ধরে দেশে ৩১ ডিসেম্বর সর্বনিম্ন স্বাভাবিক তাপমাত্রা যা ছিল, তার চেয়ে আজ শুক্রবার অঞ্চলভেদে ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি আছে। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এমনটাই জানিয়েছে।

6

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, গত ৩০ বছরের ৩১ ডিসেম্বরের তুলনায় আজ অঞ্চলভেদে তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

7

ঢাকায় আজ শীত কিছুটা কম। এর কারণ ব্যাখ্যা করে মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, গড়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা, বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় কম থাকা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ফারাক বেশি থাকায় ঢাকায় শীত কম অনুভূত হচ্ছে। সামনের এক সপ্তাহে এ অবস্থার পরিবর্তন হয়ে ঢাকায় শীত অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায়—৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ফেনী জেলা ও সীতাকুণ্ড উপজেলায়। সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে কক্সবাজারে সবচেয়ে বেশি ১৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক থেকে হিমালয়ের পাদদেশ পেরিয়ে বাতাস বাংলাদেশে প্রবেশ করছে বলে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে এবং উত্তর-পূর্ব দিক থেকে মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল পেরিয়ে বাতাস বাংলাদেশে প্রবেশ করায় সিলেট অঞ্চলে শীতের তীব্রতা বেশি।

3

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আরও জানান, ঢাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সকালে ছিল ৮১ শতাংশ এবং দুপুর ১২টার পর ৭২ শতাংশ। যেসব অঞ্চলে শীত বেশি অনুভূত হচ্ছে, অর্থাৎ সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহে বাতাসে গড়ে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৪০ শতাংশের মধ্যে ওঠানামা করছে।

সেখানে বাতাসের গতিবেগ গড়ে প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার। ঢাকায় বাতাসের গতিবেগ গড়ে প্রতি ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে ওঠানামা করছে। এ ছাড়া ঢাকায় সকালে কোনো কুয়াশা ছিল না, সূর্যকিরণ সকাল সাড়ে ছয়টা থেকে নিরবচ্ছিন্নভাবে বিকেল পর্যন্ত অবস্থান করছে বলেও শীত কম অনুভূত হচ্ছে। ঢাকার নগরায়ণও শীত কম লাগার অন্যতম কারণ।

নতুন বছরে শীত কেমন হবে, সে আভাস দিয়ে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আগামীকাল শনিবার থেকে ঢাকায় সপ্তাহজুড়ে একটু একটু করে শীত বাড়বে। এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। এ ছাড়া রংপুর বিভাগের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে এবং এ সপ্তাহে পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

3 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

4 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

8 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

5 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

3 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

1 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

1 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

2 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

1
3