admin

প্রকাশিত: 8:01 PM, December 13, 2025

শান্তিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নবী হোসেনের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শান্তিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নবী হোসেনের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

1

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ১নং শিমুলবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নবী হোসেনের চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শিমুলবাগ ইউনিয়নে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা নবী হোসেনকে একজন ‘চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে অতিদ্রুত তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
ছাত্রদল নেতা হাসান আহমেদের সভাপতিত্বে এবং যুবদল নেতা শুভ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেদী, আনজু, যাহার, হুসাইন, ইমন, রায়হানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ বলেন, “নবী হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। সাধারণ মানুষের ওপর জুলুম, চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে তিনি জনজীবন অতিষ্ঠ করে তুলেছেন। নিষিদ্ধ সংগঠনের এই নেতার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এলাকাবাসী শান্ত হবে না।”
বক্তারা আরও অভিযোগ করেন, নবী হোসেন তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে অর্থ আত্মসাৎ এবং নিরীহ মানুষকে হয়রানি করেছেন। বর্তমান প্রেক্ষাপটে তার এসব অপকর্মের সুষ্ঠু তদন্ত ও বিচার এখন সময়ের দাবি।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ জনতা নবী হোসেনের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

7 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

8 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 2 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

3 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

1 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
6